ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অসদুপায়ের অভিযোগে গাইবান্ধার বিভিন্ন কেন্দ্র থেকে পরীক্ষার্থী আটক, হাসপাতালে কানের ভেতর থেকে উদ্ধার ডিভাইস।

কানের ভিতরে ডিভাইস নিয়ে প্রাথমিক নিয়োগ পরীক্ষার কেন্দ্রে, অতঃপর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৫৪৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : কানের ভিতরে ডিভাইস নিয়ে প্রাথমিক নিয়োগ পরীক্ষার কেন্দ্রে, অতঃপর…।

সারাদেশের ৪৩টি কেন্দ্রের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আজ। এদিন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দিনাজপুরে অর্ধশত ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও প্রশাসন। এ সময় বেশ কয়েকজনের কানের ভিতরে ডিভাইস পাওয়া যায়।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আটক পরীক্ষার্থীদের পরে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার হয়। সেখানে তাদের কানের ভেতর থেকে একে একে ডিজিটাল ডিভাইস বের করে আনেন স্বাস্থ্যকর্মীরা।

এ সময় হাসপাতালটি যেন অপারেশন থিয়েটারে পরিণত হয়, যেখানে একে একে অনেকের কানে অস্ত্রোপচার করে বের করা হয় ডিভাইস।

এর আগে এদিন বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে জেলার বিভিন্ন কেন্দ্র থেকে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সদস্যরা এসব পরীক্ষার্থীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, ব্লুটুথ ইয়ার ডিভাইসসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়।

পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, সারাদেশের ৬১ জেলার মতো গাইবান্ধাতেও ৪৩টি কেন্দ্রের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর মধ্যে জেলার ২৪টি পরীক্ষা কেন্দ্র থেকে মোট ৫২ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। সবচেয়ে বেশি ১৩ জন পরীক্ষার্থী আটক হন গাইবান্ধা সদর উপজেলার কুপতলা আব্দুল কাইয়ূম হাইস্কুল কেন্দ্র থেকে।

গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষ্মণ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের সময় জেলার বিভিন্ন কেন্দ্র থেকে ৫২ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

এর মধ্যে, পরীক্ষায় ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়ার সময় জেলার ২৪ পরীক্ষা কেন্দ্র থেকে ৪৮ জন এবং কেন্দ্রে প্রবেশের সময় চার পরীক্ষার্থীসহ মোট ৫২ পরীক্ষার্থীকে আটক করেছে সংশ্লিষ্টরা। আটক ব্যক্তিদের মধ্যে নারী পরীক্ষার্থীও রয়েছেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার স্বাক্ষরিত এক আদেশে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের চারপাশে ২০০ গজ এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়।

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অসদুপায়ের অভিযোগে গাইবান্ধার বিভিন্ন কেন্দ্র থেকে পরীক্ষার্থী আটক, হাসপাতালে কানের ভেতর থেকে উদ্ধার ডিভাইস।

কানের ভিতরে ডিভাইস নিয়ে প্রাথমিক নিয়োগ পরীক্ষার কেন্দ্রে, অতঃপর

আপডেট সময় ০৫:১৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬