ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
ডিজিটাল আবেদন, ট্র্যাকিং ও দ্রুত অনুমোদনের মাধ্যমে বিনিয়োগকারীদের সুবিধা বৃদ্ধি

বিডা’র রেমিট্যান্স অনুমোদন সেবা এখন পুরোপুরি অনলাইনে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৫৮১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এখন থেকে অনলাইনের মাধ্যমে রেমিট্যান্স রেপ্যাট্রিয়েশন বা বিদেশে অর্থ প্রেরণের অনুমোদন দিচ্ছে। এই সেবার আওতায় রয়্যালটি, টেকনিক্যাল নলেজ, কারিগরি সহায়তা এবং ফ্র্যাঞ্চাইজ ফি’র মতো পেমেন্ট অনুমোদন করা হয়।

আগে এই সেবাটি কেবল অফলাইনে পাওয়া যেত, কিন্তু এখন প্রযুক্তিগত উন্নয়নের ফলে এটি পুরোপুরি অনলাইনে করা যাচ্ছে। বিনিয়োগকারীরা এখন ডিজিটালি আবেদন করতে পারবেন, আবেদন ট্র্যাক করতে পারবেন, ফি দিতে পারবেন এবং সার্ভিস লেভেল এগ্রিমেন্ট বাবদ ৭ কর্মদিবসের মধ্যে সময়াবদ্ধ সেবা পেতে পারবেন।

বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “রেমিট্যান্স অনুমোদনের পুরো প্রক্রিয়াকে ডিজিটাল, দ্রুত ও পরিবেশবান্ধব করার মাধ্যমে আমরা বিনিয়োগকারীদের জন্য আরও সহজ ও জবাবদিহিমূলক একটি সিস্টেম তৈরি করতে পেরেছি।”

তিনি আরও জানান, সরকারের BanglaBiz নামের একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হয়েছে, যা বিডা এবং অন্যান্য বিনিয়োগ সংস্থার ওএসএস পোর্টালগুলোর সেবা একত্রিত করছে। জাইকা’র সহযোগিতায় তৈরি এই প্ল্যাটফর্মে এই মাসের শেষ নাগাদ ২৫টির বেশি সেবা সরাসরি যুক্ত হলে, বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াগুলো আরও সহজ ও দ্রুত হবে।

বিডা’র ওএসএস-এ এখন মোট ১৪২টি সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে। নতুন এই সংযোজন ব্যবসা সহজীকরণ এবং বিনিয়োগ সহায়তার প্রতিশ্রুতি বাস্তবায়নে একটি বড় অগ্রগতি।

এই প্রক্রিয়ার ডিজিটাল রূপান্তরে কারিগরি সহায়তা ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর Transformative Economic Policy Programme (TEPP-II) প্রকল্পের আওতাধীন রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স ইউনিট (RAU)। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO)-এর অর্থায়নে।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

ডিজিটাল আবেদন, ট্র্যাকিং ও দ্রুত অনুমোদনের মাধ্যমে বিনিয়োগকারীদের সুবিধা বৃদ্ধি

বিডা’র রেমিট্যান্স অনুমোদন সেবা এখন পুরোপুরি অনলাইনে

আপডেট সময় ০১:৪৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬