ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন। Logo সংঘের সঙ্গী সৎ হইলে স্বর্গে বাস, অসৎ হইলে সর্বনাশ Logo বাউফলে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভস্মিভূত Logo শেখ হাসিনা দেশে ফেরার আগেই দেয়ালের জঙ্গিবাদী গ্রাফিতি মুছে ফেলার ঘোষণা এম বি কানিজের Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ
উদ্ভাবন বাণিজ্যিকীকরণ ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে শিল্প ও বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ গড়বে ইনোভেশন ফেয়ার

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ উপলক্ষে অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৫৪৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী “বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬” আয়োজন উপলক্ষে বিভিন্ন অংশীজনের সঙ্গে এক মতবিনিময় সভা আজ ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, দেশি ও বিদেশি উদ্ভাবক ও উদ্দ্যেক্তা, শিক্ষার্থী , বিনিয়োগকারী, একাডেমিশিয়ান ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন। তিনি বলেন, “বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও ব্যক্তিগত পর্যায়ে সৃষ্ট উদ্ভাবনগুলোর বাণিজ্যিকীকরণের লক্ষ্যে শিল্প ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগসূত্র স্থাপন করবে এই ইনোভেশন ফেয়ার। এটি অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং উদ্ভাবনকে বাজারভিত্তিক করতে সহায়তা করবে।”

উদ্যোক্তাদের পক্ষ থেকে বিভিন্ন মতামত তুলে ধরা হয় এবং তারা জাতীয় পর্যায়ে উদ্ভাবন ছড়িয়ে দিতে মন্ত্রণালয়ের নিয়মিত সহায়তা কামনা করেন।

সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, নভোথিয়েটার এবং বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন।

উদ্ভাবন বাণিজ্যিকীকরণ ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে শিল্প ও বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ গড়বে ইনোভেশন ফেয়ার

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ উপলক্ষে অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১২:১৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬