ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট জরুরি উল্লেখ করে আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই।

রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন স্থানীয় সরকার উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৫৫৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে গণভোট জরুরি । কারণ জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।’

তিনি বলেন, ‘সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সে কারণেই গণভোটে সরকার ‘হ্যাঁ’ ভোট প্রত্যাশা করছে। তাই দলমত-নির্বিশেষে এবং প্রশাসনের সবাইকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করতে হবে।’

উপদেষ্টা আদিলুর রহমান খান আজ (শুক্রবার)
রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম;
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী; পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো: শওকত রশিদ চৌধুরীসহ স্থানীয় প্রশাসন ও পুলিশের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার উপদেষ্টা আরো বলেন, ‘গণভোটের বিপক্ষে একমাত্র তারাই দাঁড়াতে পারে, যারা পরাজিত শক্তি এবং ফ্যাসিবাদের সহযোগী। যারা ফ্যাসিবাদের সহযোগী ও গণমানুষের প্রতিপক্ষ, তারাই ভিন্ন চিন্তা করতে পারে। ফ্যাসিবাদকে কখনো ফিরে আসতে দেওয়া যাবে না। তাই গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই।’

উপদেষ্টা আদিলুর রহমান খান একই দিন বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলায় শহিদ মো: আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং শহিদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

“রংপুর জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ”

শিল্প এবং স্থানীয় সরকার উপদেষ্টা আজ (শুক্রবার ) রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোটের প্রচার উপলক্ষ্যে রংপুর জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভা’য় আরো উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম;
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী; পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো: শওকত রশিদ চৌধুরী; রংপুর পুলিশ কমিশনার মো: মজিদ আলী; পুলিশ সুপার মো: মারুফাত হুসাইনসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

একই দিনে উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়
বাস্তবায়িত রংপুর জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট জরুরি উল্লেখ করে আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই।

রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন স্থানীয় সরকার উপদেষ্টা

আপডেট সময় ০১:০০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬