ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা
চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামে বিশেষ অভিযানে ইয়াবা, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করেছে যৌথ বাহিনী।

মধ্যনগরে পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৭১ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৫৫৯ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রাম থেকে রিমা আক্তার (৩৫) নামের ওই নারীকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রিমা আক্তার দুগনই গ্রামের মৃত রিপন মিয়ার স্ত্রী। অভিযানের সময় তার কাছ থেকে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট, চারটি মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি সংঘবদ্ধ চক্র মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তারা এই চক্রের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করেছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহাবুদ্দিন শাহিন জানান, মাদকের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা জানতে গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, আসামিকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামে বিশেষ অভিযানে ইয়াবা, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করেছে যৌথ বাহিনী।

মধ্যনগরে পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৭১ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার।

আপডেট সময় ০৭:২২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬