ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

হাজারীবাগ এবং ঢাকা উদ্যান এলাকায় সেনা অভিযানে গ্রেফতার ১২

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ৬০২ বার পড়া হয়েছে
গতকাল ০৭ জানুয়ারি ২০২৫ তারিখে ছিনতাই ও ডাকাতির ক্রমবর্ধমান অভিযোগের ভিত্তিতে হাজারীবাগ (গাবতলী-সদরঘাট রোড) এবং মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, গ্রেফতারকৃতদের অধিকাংশই ইতিপূর্বে হত্যা ও অস্ত্র মামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তালিকাভুক্ত আসামি। গ্রেফতারকৃতদের নিকট হতে দেশীয় তৈরি ধারালো অস্ত্র, চাপাতি, বিভিন্ন সময়ে ছিনতাইকৃত মোবাইল ফোন, এটিএম কার্ড ও অবৈধ নগদ অর্থ উদ্ধার করা হয়। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের হাজারীবাগ ও মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

হাজারীবাগ এবং ঢাকা উদ্যান এলাকায় সেনা অভিযানে গ্রেফতার ১২

আপডেট সময় ০৫:৩১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫