ঢাকা ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা Logo বাংলাদেশ-ফ্রান্স গভীর ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছে Logo পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক  Logo উত্তরখানে ঈদগাহ্ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অসহায় হতদরিদ্র লোকদের মাঝে ভিজিএফ চাল বিতরণ। Logo খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ব্যপক ইতিবাচক প্রভাব পড়বে – আমির খসরু মাহমুদ চৌধুরী

কালিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের, আহত ২ জন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং দুজন মারাত্মক আহত হয়েছেন। নিহত ব্যক্তি আলী আকবর ঢালী (১৭) একজন ইটভাটা শ্রমিক। আহতরা স্বামী-স্ত্রী আব্দুর রহমান (৩০) এবং শিরিনা পারভীন (২৫)। দুর্ঘটনাটি সোমবার (২৭ জানুয়ারি) সকালে কালিকাপুর টু বালিয়াডাঙ্গা সড়কে ঘটেছে। প্রথম দুর্ঘটনাটি বেলা ১০টা ৩০ মিনিটে ঘটে। কালিকাপুর একতা কৃষি উন্নয়ন সমবায় সমিতির পাশে মোটর সাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটর চালিত ভ্যানের ধাক্কায় আব্দুর রহমান ও তার স্ত্রী শিরিনা পারভীন মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দ্বিতীয় দুর্ঘটনা প্রথম দুর্ঘটনার ঠিক ৫ মিটার দূরে ঘটেছে। আহত দম্পতির মোটর সাইকেলটি বাড়ি নিয়ে যাওয়ার পথে আলী আকবর ঢালী বিপরীত দিক থেকে আসা বালিবাহী ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। সড়ক দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রলি চালক আনিসুর রহমান কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। থানার উপ-পুলিশ পরিদর্শক শাহাদৎ হোসেনসহ সঙ্গীয় ফোর্স ও ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।আহতদের চিকিৎসা চলছে এবং মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ 

কালিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের, আহত ২ জন

আপডেট সময় ১০:৪২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫