ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫০:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬০২ বার পড়া হয়েছে

আজ (বুধবার) অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এঁর সাথে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত Marcelo C. Cesa এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের যুব সমাজের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি, বিদেশে শ্রম বাজার অন্বেষণ, আর এম জি সেক্টর প্রসার, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নসহ নানান সমসাময়িক বিষয়ে আলোচনা হয়। এসময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের জনগণ অত্যন্ত ক্রীড়াপ্রেমী। বিশেষ করে ফুটবল বাংলাদেশে অনেক জনপ্রিয় খেলা। আর্জেন্টাইন ফুটবলের একটি বড় সমর্থক গোষ্ঠী বাংলাদেশে রয়েছে। গত ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা, বাংলাদেশের এই সমর্থনকে স্বীকৃতি দিয়েছে। উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, ক্রীড়া সেক্টরসহ অন্যান্য ক্ষেত্রে অনেক কাজ করার সুযোগ রয়েছে। আমরা কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং পরিবেশ ইস্যুতে একসাথে কাজ করতে পারি। উক্ত সাক্ষাৎকারে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিজ কাজী আনারকলি, মহাপরিচালক, দক্ষিণ আমেরিকা অনুবিভাগ, তারিক হাসান, পরিচালক, দক্ষিণ আমেরিকা অনুবিভাগ,সিয়াম রহমান, সহকারী সচিব, দক্ষিণ আমেরিকা অনুবিভাগসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ১২:৫০:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫