ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান। Logo নজরখালী বাঁধ নির্মাণ না হওয়ায় টাঙ্গুয়ার হাওরে পানি প্রবেশ, হুমকিতে হাজারো কৃষকের বোরো ফসল। Logo ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ Logo কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান Logo ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন Logo সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সময়ের বুলেটিনের প্রতিনিধি কাইয়ুম বাদশাহ। Logo ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

কুষ্টিয়ায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় মুক্তিযোদ্ধার মেয়ে নিহত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়া শহরে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ইশরাত জাহান লাবনী (৪০) নামের এক মুক্তিযোদ্ধার মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের এন এস রোডের একতারা মোড়ের কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটেছে। নিহত লাবনী ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের সহকারী রেজিস্ট্রার ছিলেন এবং কুমারখালী উপজেলার পান্টির বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদের সাবেক প্রশাসক জাহিদ হোসেন জাফরের মেয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ইশরাত জাহান মেয়ের সঙ্গে কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। জানা গেছে, রাতে শহরের এন এস রোডের একতারা মোড়ের কাছাকাছি স্থানে রাস্তা পার হচ্ছিলেন ইশরাত জাহান। এ সময় মজমপুর রেলগেটের দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গিয়ে কানে ও মাথায় আঘাত পান। রক্তক্ষরণ হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, রাত ৯টা ৫ মিনিটে সড়ক দুর্ঘটনায় আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির আধা ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়। আঘাতপ্রাপ্ত হওয়ায় নাক ও কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। এদিকে ইশরাত জাহান লাবনীর মৃত্যুর খবর শোনার পর হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গেলে নিহতের স্বজনেরা স্থানীয় এক গণমাধ্যমকর্মীর ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এই নিয়ে নিহতের স্বজনদের সঙ্গে গণমাধ্যমকর্মীদের হট্টগোল বাধে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার এসআই কামরুল ইসলাম জানান, একজন নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। খবর শোনার পরেই হাসপাতালে এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান।

কুষ্টিয়ায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় মুক্তিযোদ্ধার মেয়ে নিহত

আপডেট সময় ০৭:০০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫