ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আহত হৃদয়ের মৃত্যু, দাফন সম্পন্ন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে

মো: খলিলুর রহমান.বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : শেখ হাসিনা সরকার পতনের আট মাস পূর্ন হওয়ার আগের দিন গতকাল (৪এপ্রিল) শুক্রবার বিকেল ৪ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনে পুলিশের গুলিতে আহত মোঃ আশিকুর রহমান হৃদয়ের (১৭) মৃত্যু হয়েছে। পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শনিবার সকাল ৯ টায় জৌতা সরকারী প্রাথমিক মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম জৌতা গ্রামের রিকশাচালক আনসার উদ্দিন হাওলাদারের ছেলে হৃদয় অভাবের সংসারে বাবাকে সহযোগিতা করতে ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রবাড়ি এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন তিনি। সে সময় পুলিশের ভয়ে আত্মগোপনে থেকে চিকিৎসা নিতে হয়েছিল। ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের মুখে পালিয়ে ভারত চলে গেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এ সময় হৃদয়ের মাথার ভিতর থেকে দুটি গুলি বের করা হলেও মাথার ভিতরে থাকা আরো একটি গুলি বের করা সম্ভব হয়নি। ফলে প্রায়ই অসুস্থ্যতা বোধ করতেন হৃদয়। সর্বশেষ গত বৃহস্পতিবার সকালে অসুস্থ্য হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনেরা। এসময় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাতালে নিয়ে যেতে বললেও অর্থাভাবে তাকে সেখানে নিয়ে যেতে পারেননি পরিবারের লোকজন। পরে শুক্রবার বিকেল ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থাই মারা যান হৃদয়।
হৃদয়ের বাবা আনসার হাওলাদার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে আমার ছেলে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়।এরপর আমার রিক্সা ও গরু বিক্রির টাকা দিয়ে ছেলের চিকিৎসা করেছি। কয়েক মাস অসুস্থ্য থাকায় আবস্থায় থাকলেও কারো কাছ থেকে কোন সাহায্য সহযোগিতা পাইনি। একপর্যায়ে অর্থাভাবে ছেলের উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। অবশেষে মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হলো আমার ছেলেকে।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদেরকে সরকারিভাবে যে সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে, হৃদয়ের পরিবারও সে সকল সুবিধা পাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আহত হৃদয়ের মৃত্যু, দাফন সম্পন্ন

আপডেট সময় ১০:৩২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫