ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের শ্রম অধিকার: চ্যালেঞ্জ, সংস্কার ও সম্ভাবনা বিষয়ে এক গোলটেবিল বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বিভিন্ন প্রশিক্ষণ, গবেষণা, সেমিনার এবং ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে শ্রম অধিকার, শ্রম নীতিমালা, শ্রমিক-মালিক সম্পর্ক, শ্রম অসন্তোষ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি Memorandum of Understanding (MoU) স্বাক্ষর হয়। সরকার পর্যায়ে কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে এঅ্যাকাডেমিক ডিসকাশন এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয় এবারই প্রথম।

আজ দুপুরে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একটি গোল টেবিল বৈঠকে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের উপদেষ্টা একথা বলেন। গোলটেবিল বৈঠকে শ্রম উপদেষ্টা বলেন, কোন মালিক শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে প্রয়োজনে ইন্টারপোল এর মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হবে। সম্পত্তি বিক্রি করে হলেও প্রত্যেক মালিককে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে।

উপদেষ্টা আরো বলেন, বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি তারা যদি তাদের লভ্যাংশের অর্থ বিধি মোতাবেক কেন্দ্রীয় তহবিলে জমা না দেয় তাহলে তারা কোন সরকারি ক্রয় অংশগ্রহণ করতে পারবেনা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন

এ সময় শ্রম ও সংস্কার কমিশন প্রধান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন ফ্যাকাল্টিবৃন্দ, আইএলও প্রতিনিধিবৃন্দ, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট সময় ০৭:১৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫