ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত Logo বাংলাদেশ–অস্ট্রেলিয়া বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক Logo যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি গ্রহণ Logo জ্ঞানভিত্তিক সমাজ গড়তে গ্রন্থাগারিকরা হলেন সমাজের ‘মিশনারি – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী Logo ব্রাসেলস আলোচনা বাংলাদেশ-ইইউ এবং বাংলাদেশ-বেলজিয়াম ক্রমবর্ধমান সম্পর্ককে আরও শক্তিশালী করেছে Logo হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা Logo টোলারবাগ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের উদ্দেশ্য – তথ্যমন্ত্রী Logo অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার Logo সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে…..স্বাস্থ্যমন্ত্রী

মানবসেবার মনমানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে- স্বাস্থ্য উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৬০৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ১২ মে, ২০২৫ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আজ এই সম্মেলন থেকে আমাদের নতুন করে যাত্রা শুরু হলো। আমাদের যতটুকু সক্ষতা আছে তাই দিয়ে আমাদের সেবার মান যাতে আরো বাড়ানো যায় সেই দিকে আমাদের জন্য জোর দিতে হবে।

আজ ১২ মে, ২০২৫ বিকেলে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দুইদিনব্যাপী চলমান সিভিল সার্জন সম্মেলনের প্রথমদিনে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের কার্য অধিবেশনে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, মানবসেবার মনমানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দূর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অবস্থান থাকতে হবে।

সিভিল সার্জনদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে আহত অনেককে ভুলক্রমে অন্য ক্যাটাগরিতে রাখা হয়েছে। অনেকে দুই চোখ হারিয়েও সি ক্যাটাগরিতে। এইসব ত্রুটিগুলো আপনাদের ঠিক করতে হবে। অধিবেশন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর সিভিল সার্জনদের উদ্দেশ্য বলেন, আপনারা টিম হিসেবে কাজ করবেন । স্বাস্থ্য সেবা একটি সম্মিলিত উদ্যোগ। এছাড়া আপনাদের মাঠ পর্যায়ে ও উর্ধতন পর্যায়ে অনলাইন মিটিং চালু করতে হবে। যাতে করে সবসময় কোথায় কি হচ্ছে সেটা জানা যায়। যাতে দ্রুত রেসপন্স করা সহজ হয়।

তিনি আরো বলেন, আমরা অনেক টাকা দিয়ে ভ্যাকসিন কিনছি। এজন্য ভ্যাকসিন ট্রান্সপোর্ট সুবিধাটাও আমাদের নিশ্চিত করতে হবে। যাতে ভ্যাকসিন নষ্ট না হয় এবং অপচয় রোধ করা যায়। এছাড়া আমাদের হাসপাতালগুলোতে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা আমরা এখনো নিশ্চিত করতে পারি নি। এ বিষয়েও আমাদের নজর দিতে হবে। আমাদের সেবাখাতের মান বাড়াতে আমাদের সেবার মান দিয়েই ফলাফলকে মাপতে হবে।

কার্য অধিবেশনে সারা বাংলাদেশের সিভিল সার্জন এবং বিভাগীয় পরিচালকবৃন্দ তাদের কার্যক্ষেত্রে বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং প্রস্তাব তুলে ধরেন। আজ সোমবার প্রথম দিনে স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সাথে সিভিল সার্জনদের অধিবেশন অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে কার্য অধিবেশনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফরসহ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর পূর্বে সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলন -২০২৫ এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত

মানবসেবার মনমানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে- স্বাস্থ্য উপদেষ্টা

আপডেট সময় ১০:৪৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫