ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হয়রানিমুক্ত কার্গো ব্যবস্থাপনা ও দ্রুত  BG 202 (B789) এর হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমানমন্ত্রীর Logo বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক Logo প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় টিকাদান কর্মসূচি এগিয়ে আনতে সক্ষম হয়েছি….স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo সচিবালয়ে হবে ২১ তলা ভবন, প্রতি বর্গমিটারে খরচ ৫৩ হাজার টাকা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদী কোর্সের উদ্বোধন: গণমাধ্যমে নৈতিকতার ওপর জোর তথ্য ও সম্প্রচার মন্ত্রীর Logo শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত Logo হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর Logo বেসরকারি খাতের উদ্যোক্তাদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক Logo নোয়াখালীর হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ: নৌপরিবহন প্রতিমন্ত্রী Logo ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক পৃথক অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি

সমাজে নিপীড়িত মানুষের কল্যাণে সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি নিবেদিত প্রাণ—- উপদেষ্টা শারমীন এস মুরশিদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: 0; delta:null; bokeh:0; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 279.4712;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 45;

আলী আহসান রবি: ঢাকা, ২৮ মে ২০২৫ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সমাজে নিপীড়িত মানুষের কল্যাণে সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি নিবেদিত প্রাণ। আর তোমরা যুব প্রশিক্ষনার্থীরা যে শুধু আমার কাছে নও জনগণের আশা প্রবর্তনের প্রতীক। তোমরাই পারবে সমাজের ক্ষুদ্র অসহায় মানুষের জীবন পাল্টে দিতে।
তিনি আজ আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরে সমাজসেবা একাডেমী আয়োজিত সহকারী সমাজসেবা অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন বক্তৃতা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ, উপাধ্যক্ষ আবুল ফজল মোহাম্মদ আমান উল্লাহ, প্রভাষক নুরুল আমিন এবং প্রশিক্ষণার্থী আরিফুল আলম, রিজভী আখতার, মনিরুজ্জামান প্রমূখ বক্তৃতা করেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ এদেশের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে বাধাহীন ভাবে কাজ করবে উল্লেখ করে বলেন, তোমরা সহকারী সমাজসেবা অফিসার হিসেবে একটা নতুন অধ্যায়ে প্রবেশ করেছো। তোমরা যে সুযোগ পেয়েছো সমাজে প্রান্তিক পর্যায়ে পর্যন্ত মানুষের কল্যাণে ভালোবাসা দিয়ে কিছু করতে। তিনি বলেন সমাজ সেবায় আমাদের যে অবারিত জায়গা রয়েছে মানুষের প্রতি নিজের কাজের প্রতি ভালোবাসা তৈরি করে সেবা দিতে হবে।
উপদেষ্টা বলেন, ৫৪ বছর এদেশের মানুষের জন্য বিগত সরকার কিছুই করতে পারেনি। তারা সমাজে শোষণ, অসততা, দুর্নীতি অপসংস্কৃতি তৈরি করেছে । যার ফলশ্রুতিতে আমাদের বাচ্চাদের মনে প্রতিবাদের ভাষা তৈরি হয়েছে বলেই জুলাই আন্দোলনের সংগ্রাম হয়েছে। নতুন করে বাংলাদেশের জন্ম হয়েছে ।
তিনি বলেন, এ সংগ্রামের কথা তোমরা ভুলতে পারবেনা। এ সংগ্রামের কথা মনে রেখেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। দিনে আরো বলেন, সমাজে অসহায় মানুষের দুর্বল জায়গায়কে সুরক্ষিত করাই আমাদের কাজ। আমরা এই মন্ত্রণালয়ের দরজা খুলে দিতে চাই। দরিদ্র মানুষ যাতে এই খোলা দরজায় সহজে এসে সেবা নিয়ে খুশি মনে ফিরে যেতে পারে। আমরা এই মন্ত্রণালয়ের সেবা মানুষের দোরগোড়ায পৌঁছে দিতে চাই।এই দায়িত্ব তোমাদের মত তরুণ যুব সমাজের, তোমরা তোমাদের কর্ম নতুন উদ্যমে এগিয়ে যাবে। আমরা সবাই একটি সুন্দর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখবো এই আশাবাদ ব্যক্ত করেন।
উপদেষ্টা এ অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি মোহাম্মদ লিমন হোসেনকে একটি কৃত্রিম পা উপহার দেন । এই কৃত্রিম পা উপহার পেয়ে লেমন হোসেন উপদেষ্টা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সমাজসেবা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে উপদেষ্টা বুনিয়াদি প্রশিক্ষণে ৩৫ জন প্রশিক্ষণার্থিদের মধ্যে সনদ , ক্রেস্ট ও মেডেল প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হয়রানিমুক্ত কার্গো ব্যবস্থাপনা ও দ্রুত  BG 202 (B789) এর হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমানমন্ত্রীর

সমাজে নিপীড়িত মানুষের কল্যাণে সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি নিবেদিত প্রাণ—- উপদেষ্টা শারমীন এস মুরশিদ

আপডেট সময় ০৭:৫৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫