ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা Logo বাংলাদেশ-ফ্রান্স গভীর ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছে Logo পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক  Logo উত্তরখানে ঈদগাহ্ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অসহায় হতদরিদ্র লোকদের মাঝে ভিজিএফ চাল বিতরণ। Logo খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ব্যপক ইতিবাচক প্রভাব পড়বে – আমির খসরু মাহমুদ চৌধুরী Logo ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব Logo মধ্যনগরের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চিরবিদায়। Logo জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বদলে যাবে ভাগ্য: মৌলভীবাজারে কাটাগাং খাল খননকাজে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী Logo কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে   ইফতার ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে

নওগাঁ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে মঙ্গলবার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে জেলা প্রশাসক আন্ত:উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। মঙ্গলবার (২৪জুন) বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। জেলার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত টুর্ণামেন্টের প্রতিটি ম্যাচের খেলা দেখতে মাঠে ফুটবল প্রেমী দর্শকদের উপচে পড়া ভীড় ছিলো চোখে পড়ার মতো। দীর্ঘ পথ পারি দিয়ে ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করছে মান্দা উপজেলা একাদশ দল ও নওগাঁ সদর উপজেলা একাদশ দল।
এমন দর্শক প্রিয় আয়োজনের মাধ্যমে নওগাঁর হারিয়ে যাওয়া ফুটবল খেলা আবার স্বরূপে ফিরবে এমনটিই মনে করছেন সচেতন মহল। আর এই ফাইনাল ম্যাচকে ঘিরে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় জেলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের খেলা শুরু হবে। হাই ভোল্টেজের এই ফাইনাল ম্যাচ দেখতে নওগাঁ ও আশেপাশের খেলাপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, নওগাঁর ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে জেলা প্রশাসকের উদ্দ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা প্রথমবারের মতো এই টুর্ণামেন্টের আয়োজন করেছে। গত ২৫ মে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আন্ত:উপজেলা গোল্ডকাপ নামে ফুটবল টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। জেলা স্টেডিয়াম, বদলগাছী মিনি স্টেডিয়াম ও মহাদেবপুর ডাকবাংলো মাঠে টুর্ণামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রতি ম্যাচের খেলা দেখার জন্য ফুটবল প্রেমী দর্শককের অবগতির জন্য জেলা তথ্য অফিস ও স্থানীয় প্রশাসন মাইকিং এর মাধ্যমে সড়ক প্রচারের কার্যক্রম অব্যাহত ছিলো। বহু বছর পর নওগাঁয় এমন আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে প্রতিটি খেলোয়ার ও খেলাপ্রেমীদের মাঝে।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, নওগাঁয় খেলাধুলার সুন্দর ও মনোরম পরিবেশ রয়েছে। কিন্তু পুষ্ঠপোষকতার অভাবে নিয়মিত খেলাধুলার চর্চা হয় না। এক সময় দেশের খেলার জগতে নওগাঁর ফুটবল দলের নাম ছিলো স্মরণীয় ও বরণীয়। জাতীয় দলে খেলেছে নওগাঁর অনেক ফুটবল খেলোয়ার। কিন্তু বছরের পর বছর উপযুক্ত পৃষ্ঠপোষকতার অভাবে নওগাঁর সেই সুনাম হারিয়ে গেছে। নওগাঁর সেই হারিয়ে যাওয়া ফুটবলের সুনামকে পুনরুদ্ধার করার প্রয়াস বুকে ধারণ করে জেলার প্রত্যন্ত অঞ্চলে থাকা মেধাবী ফুটবল খেলোয়ারদের খুজে বের করে আনার লক্ষ্যে এবং বর্তমান প্রজন্মসহ ফুটবল প্রেমী দর্শকদের কিছুটা সময়ের জন্য মাঠমুখি করে একটু সুস্থ্য বিনোদন উপহার দেওয়ার লক্ষ্যেই মূলত এমন টুর্ণামেন্টের আয়োজন করা। জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্য, জেলার ১১টি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং প্রতিটি ম্যাচে দর্শকদের স্বত:স্ফ’র্ত উপস্থিতি টুর্ণামেন্টকে উৎসাহ প্রদানের মাধ্যমে শতভাগ সফলতার দিকে এগিয়ে নিয়েছে। ফাইনাল খেলা সেই সফলতার বড় একটি আয়োজন। আগামীতেও এই ধরণের আয়োজন অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন এই প্রধান কর্মকর্তা।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

নওগাঁ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে মঙ্গলবার

আপডেট সময় ০৫:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫