ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান। Logo নজরখালী বাঁধ নির্মাণ না হওয়ায় টাঙ্গুয়ার হাওরে পানি প্রবেশ, হুমকিতে হাজারো কৃষকের বোরো ফসল। Logo ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ Logo কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান Logo ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন Logo সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সময়ের বুলেটিনের প্রতিনিধি কাইয়ুম বাদশাহ। Logo ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
তাহিরপুরের ভারত সীমান্তবর্তী এলাকায় বিজিবির বিশেষ অভিযানে বিস্ফোরক উদ্ধার, চোরাচালান সন্দেহ

সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে ২৪টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৬০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী এলাকা থেকে ২৪টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চারাগাঁও বিওপির একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের মাইজহাটি এলাকায় পলিথিনে মোড়ানো অবস্থায় গাছপালার আড়ালে লুকিয়ে রাখা ডেটোনেটরগুলো পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, উদ্ধারকৃত এসব ডেটোনেটর দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরি করা সম্ভব। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্টের উদ্দেশ্যে সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে এগুলো আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন–২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, “সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা জোরদার, নিয়মিত অভিযান ও সতর্ক অবস্থান বজায় রাখার কারণে এই চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র ও বিস্ফোরকসহ সব ধরনের অবৈধ চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যের বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান।

তাহিরপুরের ভারত সীমান্তবর্তী এলাকায় বিজিবির বিশেষ অভিযানে বিস্ফোরক উদ্ধার, চোরাচালান সন্দেহ

সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে ২৪টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার।

আপডেট সময় ০৪:৪১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫