ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা
ঢাকায় অনুষ্ঠিত ‘জাতীয় কাবাডি ২০২৫’-এর পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ৩৩–২৮ পয়েন্টে পরাজিত করে বর্ডার গার্ড বাংলাদেশ।

জাতীয় কাবাডিতে বর্ডার গার্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৫৬৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘জাতীয় কাবাডি ২০২৫’-এর পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

আজ বিকেলে ঢাকার পল্টনে শহীদ এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পুরুষ কাবাডি দল বাংলাদেশ সেনাবাহিনী পুরুষ কাবাডি দলের মুখোমুখি হয়। ম্যাচের শুরু থেকেই বিজিবির খেলোয়াড়রা কৌশল, দৃঢ়তা ও দলগত সমন্বয়ের পরিচয় দেয়। টানটান উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে শেষ পর্যন্ত বিজিবি কাবাডি দল ৩৩–২৮ পয়েন্টে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার পল্টনে শহীদ এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘জাতীয় কাবাডি (পুরুষ ও নারী)-২০২৫’ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশ সহ ১২টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

ঢাকায় অনুষ্ঠিত ‘জাতীয় কাবাডি ২০২৫’-এর পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ৩৩–২৮ পয়েন্টে পরাজিত করে বর্ডার গার্ড বাংলাদেশ।

জাতীয় কাবাডিতে বর্ডার গার্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন

আপডেট সময় ০৮:৪২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬