ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঐতিহ্যবাহী খেলাধুলা উন্নয়নে আলোচনা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজেমেদ্দিন বিলাল এরদোয়ানের সৌজন্য সাক্ষাৎ: দেশীয় খেলাধুলার প্রসারে যৌথ উদ্যোগের আহ্বান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৫৩৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : তুরস্কের ইস্তাম্বুলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক-এর সাথে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়ন (WEC)-এর সভাপতি নেজমেদ্দিন বিলাল এরদোয়ান (Necmeddin Bilal Erdoğan) এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গত ১২ মে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে ঐতিহ্যবাহী ও স্থানীয় খেলাধুলার উন্নয়ন এবং প্রসারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশের গ্রামীণ ও ঐতিহ্যবাহী খেলাধুলার সমৃদ্ধ ইতিহাসের কথা তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক ক্রীড়া বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকার পাশাপাশি প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি বা ‘কান্ট্রি গেমস’ রক্ষা করা অপরিহার্য। কীভাবে এই দেশীয় খেলাগুলোকে আরও আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানে উন্নীত করা যায়, সে বিষয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজেমেদ্দিন বিলাল এরদোয়ান বাংলাদেশের ক্রীড়া খাতের অগ্রগতির প্রশংসা করেন এবং এথনোস্পোর্টসের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশ্বাস দেন যে, ঐতিহ্যবাহী খেলাধুলার প্রসারে বাংলাদেশের সাথে অভিজ্ঞতা বিনিময়ে তার সংস্থা সর্বদা পাশে থাকবে।

সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিলাল এরদোয়ানকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। নেজেমেদ্দিন বিলাল এরদোয়ান অত্যন্ত আন্তরিকতার সাথে এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী আমিনুল হক আশা প্রকাশ করেন যে, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের ক্রীড়া সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হবে এবং ভবিষ্যতে দুই দেশের তৃণমূল পর্যায়ের খেলোয়াড়রা একে অপরের অভিজ্ঞতায় সমৃদ্ধ হওয়ার সুযোগ পাবে।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঐতিহ্যবাহী খেলাধুলা উন্নয়নে আলোচনা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজেমেদ্দিন বিলাল এরদোয়ানের সৌজন্য সাক্ষাৎ: দেশীয় খেলাধুলার প্রসারে যৌথ উদ্যোগের আহ্বান

আপডেট সময় ০৭:১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬