ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জলবায়ু অর্থায়ন হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান Logo সিলেট জেলা পুলিশের তৎপরতায় ৬৭ জন হারানো মোবাইল পেলেন ফিরে Logo বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা Logo দক্ষিণ ত্রিপুরা পুলিশের ড্রোন নজরদারিতে নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রচেষ্টা Logo লক্ষ্মীপুরে পুলিশ সুপার কার্যালয়ের ব্যাডমিন্টন গ্রাউন্ডের শুভ উদ্বোধন Logo রাণীনগর হানাদারমুক্ত দিবস আজ Logo বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার Logo গৃহকর্মী নিয়োগের পূর্বে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের Logo উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জন গ্রেফতার Logo জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৪ সদস্যের কমিটি গঠন। সেলিম আহম্মেদ সভাপতি এবং শাকিন শাহ সাধারণ সম্পাদক নির্বাচিত।

ধর্মপাশায় অবশেষে গঠিত কাঙ্ক্ষিত প্রেসক্লাব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৫৬২ বার পড়া হয়েছে
মো: শামীম আহমদ,ধর্মপাশা, (সুনামগঞ্জ) : দীর্ঘদিনের জল্পনা-কল্পনা ও প্রত্যাশার পর অবশেষে গঠিত হলো সুনামগঞ্জের ধর্মপাশা প্রেসক্লাব। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় স্থানীয় সাংবাদিকদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ১৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সভায় দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি সেলিম আহম্মেদ সভাপতি এবং যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি শাকিন শাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর, সদস্যদের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির মেয়াদ দুই বছর।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সহ-সভাপতি: আরিফ খান (ডেইলি অবজারভার);
যুগ্ম সাধারণ সম্পাদক: শাহ মো. মনির হোসেন (আমার বার্তা);
সাংগঠনিক সম্পাদক: রবি মিয়া (দৈনিক বাংলাদেশ প্রতিদিন);
কোষাধ্যক্ষ: আকমল হোসেন চৌধুরী (ভোরের সময়);
দপ্তর সম্পাদক: সাঈদ কুতুব (দৈনিক সংগ্রাম);
প্রচার সম্পাদক: সাইফুল ইসলাম (মুভি বাংলা টিভি)।
কার্যকরী সদস্য:
মো. রফিকুল ইসলাম টিটু (দৈনিক জনকথা),
ইমাম হোসেন (মুক্ত খবর),
মো. শামীম আহমদ (সময়ের বুলেটিন)।
সদস্য: মো. আল আমিন (আমাদের মাতৃভূমি),
মইনুল করিম রাজা (দৈনিক বাংলা ধারা),
ইলিয়াস হায়দার সেতু (আজকের খবর)।
সভা শেষে প্রেসক্লাবের গঠনতন্ত্রের আংশিক পাঠ করা হয় এবং নবনির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি সেলিম আহম্মেদ বলেন,
“ধর্মপাশা প্রেসক্লাব হবে সত্য, ন্যায় ও মানবতার পক্ষে সাংবাদিকদের ঐক্যের মঞ্চ। আমরা সমাজের প্রান্তিক মানুষের কথা তুলে ধরব এবং উন্নয়ন ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেব।”
সাধারণ সম্পাদক শাকিন শাহ বলেন,
“আমরা নিরপেক্ষ, পেশাদার ও ইতিবাচক সাংবাদিকতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য—ধর্মপাশাকে সংবাদ ও সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে নিয়ে যাওয়া।”
প্রেসক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য:
সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠা
স্থানীয় জনগণের সমস্যা ও সম্ভাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরা
সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও ঐক্য রক্ষা
হাওর, নদী ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি
দুর্নীতি, অনিয়ম ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকা
তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ ও অনুপ্রেরণার মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত করা
স্থানীয় সাংবাদিকদের মতে, ধর্মপাশা প্রেসক্লাবের এই গঠন স্থানীয় সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনা ও ঐক্যের সঞ্চার করেছে।
জনপ্রিয় সংবাদ

জলবায়ু অর্থায়ন হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৪ সদস্যের কমিটি গঠন। সেলিম আহম্মেদ সভাপতি এবং শাকিন শাহ সাধারণ সম্পাদক নির্বাচিত।

ধর্মপাশায় অবশেষে গঠিত কাঙ্ক্ষিত প্রেসক্লাব

আপডেট সময় ১২:৩২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫