ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জলবায়ু অর্থায়ন হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান Logo সিলেট জেলা পুলিশের তৎপরতায় ৬৭ জন হারানো মোবাইল পেলেন ফিরে Logo বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা Logo দক্ষিণ ত্রিপুরা পুলিশের ড্রোন নজরদারিতে নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রচেষ্টা Logo লক্ষ্মীপুরে পুলিশ সুপার কার্যালয়ের ব্যাডমিন্টন গ্রাউন্ডের শুভ উদ্বোধন Logo রাণীনগর হানাদারমুক্ত দিবস আজ Logo বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার Logo গৃহকর্মী নিয়োগের পূর্বে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের Logo উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জন গ্রেফতার Logo জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
‘সাতক্ষীরা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প একনেকের অনুমোদন পেয়ায় জেলার নাগরিক সমাজের খুশির ঢেউ

স্থানীয় সরকার উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ সচিবকে অভিনন্দন জানালো সাতক্ষীরাবাসী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৫৪৩ বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম : গত বছরের ১১ অক্টোবর অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী সাতক্ষীরায় সরেজমিন পরিদর্শনে সাতক্ষীরা জেলার রাস্তা এবং উন্নয়নের করুণ অবস্থা এবং দুর্দশা অবলোকন করে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিখিত সুপারিশ করেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

গত সোমবার (১০ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় তারই ধারাবাহিকতায় ‘সাতক্ষীরা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পে ১,৯৩০ কোটি টাকা অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

এই কাঙ্খিত প্রকল্পের অনুমোদন পাওয়ায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদকে অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা জেলা বাসী। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের সভাপতি ইকবাল মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন জানান সাতক্ষীরার নাগরিক সমাজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরাবাসীর অনেক দিনের প্রত্যাশা অবশেষে পূরণ হলো। ‘সাতক্ষীরা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ একনেক সভায় অনুমোদন পাওয়ায় সাতক্ষীরা জেলাবাসী আজ গর্বিত ও আনন্দিত। সাতক্ষীরা জেলা সমিতি, জেলার সকল উপজেলা সমিতি, সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরাম, ‘দরদি’ সংগঠন, সাতক্ষীরা ভিক্তিক নাগরিক অধিকার কমিটি এবং জেলা প্রশাসনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সফলতা। পাশাপাশি সাতক্ষীরা জেলার দীর্ঘদিনের অবহেলা ও অবকাঠামোগত দুর্দশার চিত্র তুলে ধরতে যেসব গণমাধ্যম, সংবাদকর্মী, তরুণ নেতৃত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধি নিরলসভাবে কাজ করেছেন তাদের সকলকেও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

বিজ্ঞপ্তিতে আরো বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সাতক্ষীরা জেলার গ্রামীণ অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা ও জনজীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করেন সাতক্ষীরাবাসী।

উল্লেখ্য, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত প্রকল্পগুলোর সম্পূর্ণ ব্যয় সরকারের নিজস্ব তহবিল থেকে সংস্থান করা হবে। অনুমোদিত ১২টি প্রকল্প হচ্ছে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি প্রকল্প, যার মধ্যে রয়েছে “ মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন” প্রকল্প এবং “সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন” প্রকল্প।

জনপ্রিয় সংবাদ

জলবায়ু অর্থায়ন হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

‘সাতক্ষীরা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প একনেকের অনুমোদন পেয়ায় জেলার নাগরিক সমাজের খুশির ঢেউ

স্থানীয় সরকার উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ সচিবকে অভিনন্দন জানালো সাতক্ষীরাবাসী

আপডেট সময় ০৫:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫