ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জলবায়ু অর্থায়ন হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান Logo সিলেট জেলা পুলিশের তৎপরতায় ৬৭ জন হারানো মোবাইল পেলেন ফিরে Logo বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা Logo দক্ষিণ ত্রিপুরা পুলিশের ড্রোন নজরদারিতে নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রচেষ্টা Logo লক্ষ্মীপুরে পুলিশ সুপার কার্যালয়ের ব্যাডমিন্টন গ্রাউন্ডের শুভ উদ্বোধন Logo রাণীনগর হানাদারমুক্ত দিবস আজ Logo বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার Logo গৃহকর্মী নিয়োগের পূর্বে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের Logo উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জন গ্রেফতার Logo জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

৯৯৯-এর রেসপন্স টাইম আরো কমিয়ে আনা হবে-আইজিপি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ৬৪৪ বার পড়া হয়েছে
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম এনডিসি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা অতি দ্রুত সেবাগ্রহীতার কাছে পৌঁছাতে রেসপন্স টাইম আরো কমিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
আইজিপি আজ সোমবার সকালে রাজধানীর আব্দুল গনি রোডে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যালয় পরিদর্শনকালে এ নির্দেশ প্রদান করেন।
বাংলাদেশ পুলিশের টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টের (টিঅ্যান্ডআইএম) অতিরিক্ত আইজি ওয়াই এম বেলালুর রহমান বিপিএম, এনডিসি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
পুলিশ প্রধান বলেন, জনগণ যাতে দ্রুততম সময়ে জরুরি সেবা পায় তা নিশ্চিত করতে হবে। তিনি সেবা প্রদানকারীদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের সেবাসমূহের মধ্যে জাতীয় জরুরি সেবা ৯৯৯ জনগণের কাছে অত্যন্ত গ্রহণীয়। দেশের জনগণ সাদরে সেবাটি গ্রহণ করেছেন। তিনি এ সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য নির্দেশ দেন।
আইজিপি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ধরনের অ্যাপস ও প্ল্যাটফর্মের মাধ্যমে ৯৯৯-এর সেবার পরিধি বাড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য, জনগণকে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা প্রদানের লক্ষ্যে ২০১৭ সালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ চালু করা হয়। প্রতিষ্ঠার পর থেকে আগস্ট ২০২৪ পর্যন্ত ৯৯৯-এ ৫ কোটি ৭০ লক্ষ ৯৮ হাজার ৪৩১টি কল এসেছে। সেবা প্রদানযোগ্য কলের মধ্যে ৮৩.০৮ ভাগ পুলিশি সেবা, ৮.১৫ ভাগ ফায়ার সার্ভিস এবং ৮.৭৮ ভাগ অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হয়েছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু অর্থায়ন হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

৯৯৯-এর রেসপন্স টাইম আরো কমিয়ে আনা হবে-আইজিপি

আপডেট সময় ১১:২৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪