ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা Logo কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল Logo মালয়েশিয়ায় সাধারণ প্রবাসী বাংলাদেশিদের Postal Vote BD App-এ রেজিস্ট্রেশন নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পদযাত্রা ও ক্যাম্পেইন। Logo নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি Logo বাণিজ্য উপদেষ্টার সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূত এর বৈঠক Logo খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান Logo অবুঝ বয়সের প্রেম: শেষ পর্যন্ত কারাগারেই ঠাঁই প্রেমিক–প্রেমিকার। Logo বায়তুল মুকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে – ধর্ম উপদেষ্টা Logo রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ Logo ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী নেকমরদ ওরশ মেলার উদ্বোধন

খুলনা রেঞ্জ ডিআইজি সাতক্ষীরা জেলায় আগমন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • ৬৩৯ বার পড়া হয়েছে

অদ্য ২৮ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে খুলনা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মোঃ রেজাউল হক পিপিএম মহোদয় সাতক্ষীরা জেলায় আগমন করেন।মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে তাকে জেলা পুলিশের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় এবং একই সাথে জেলা পুলিশের একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
পরবর্তীতে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশ,সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত “বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃরেজাউল হক পিপিএম, ডিআইজি,খুলনা রেঞ্জ,বাংলাদেশ পুলিশ।
এ সময় উপস্থিত সদস্যগণদের মধ্য হতে অনেকে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং মাননীয় ডিআইজি মহোদয় তাৎক্ষণিক সমাধান প্রদান করেন ও সমাপনী বক্তব্যে পুলিশের করণীয়-বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিকনির্দেশনা তুলে ধরেন।পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃমোকবুল হোসেন,কমান্ড্যান্ট (পুলিশ সুপার),ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,সাতক্ষীরা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃসজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃআমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) জনাব মোঃআমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব মোঃহাসানুর রহমান সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

খুলনা রেঞ্জ ডিআইজি সাতক্ষীরা জেলায় আগমন

আপডেট সময় ০২:৩০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪