ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা Logo বাংলাদেশ-ফ্রান্স গভীর ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছে Logo পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক 

উবার থেকে লাফিয়ে পড়েন নায়িকা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ৬০৫ বার পড়া হয়েছে

দেশের আইনশঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখনো নিরাপত্তাহীনতার ভয় কাটেনি মানুষের। এর মধ্যে এক খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে এ প্রজন্মের চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে। নিজেকে রক্ষা করতে রীতিমতো মৃত্যুঝুঁকি নিতে হয়েছে তাকে। এমন ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন নিজের ফেসবুকে। নায়িকা নিঝুম লেখেন, বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার জন্য উবার কল করি। পরে উবার চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলেন আপনার লোকেশনেই যাচ্ছি চুপ থাকেন। মঙ্গলবার রাস্তা ফাঁকা থাকার পরও সে গুলশান রোডে ঢুকে পড়ে। তখন প্রায় ৮০ থেকে ১০০ স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল চালক তিনি লেখেন, বিষয়টি আমার কাছে সন্দেহ লাগলে আমাকে এখানেই নামিয়ে দিতে বলি। তখন সে আমাকে বলে চুপ থাক, কোনো কথা বলবি না। তারপর আমি গাড়ির গ্লাস তুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করি। কিন্তু কারও কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে লাফিয়ে নেমে যাই। প্রশ্ন রেখে তিনি আরও বলেন, আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে কি আমাদের নিরাপত্তা পাব না? উবার থেকে যদি এমন হয় তাহলে আমরা কাকে ভরসা করব? আজকে যদি গাড়ি থেকে যদি জাম্প করে না নামতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত? উল্লেখ্য, ২০১৩ সালে জাকির হোসেন রাজুর ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নিঝুম। এরপর ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ নামের সিনেমায় অভিনয় করেন তিনি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা

উবার থেকে লাফিয়ে পড়েন নায়িকা

আপডেট সময় ০৫:৫৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫