ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে শিক্ষা মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মধ্যনগরের ঘাসী নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, দুই লাখ টাকার ক্ষতির দাবি। Logo শিক্ষা অবকাঠামো উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ Logo শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন: – শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মশিউর রহমান ও ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা আল্লামা ইকবাল গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ৫৯৩ বার পড়া হয়েছে
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মশিউর রহমান (৩৩) ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ আল্লামা ইকবাল(৩৫) কে গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ।
নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) রাত ১০:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থানাধীন ইস্টান প্লাস শপিং মলের পিছনে পল্টন থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে আল্লামা ইকবালকে গ্রেফতার করা হয়। আর বুধবার (২২ জানুয়ারি ২০২৫ খ্রি.) বিকেল ৫:৩০ ঘটিকায় নিউমার্কেট থানাধীন আল্পনা প্লাজা মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে মশিউর রহমানকে গ্রেফতার করা হয়।
থানা সূত্র জানায়, গ্রেফতারকৃত মশিউর রহমান বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় শাহবাগ থানায় রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামি। এছাড়াও তার বিরুদ্ধে নিউমার্কেট থানা ও চকবাজার থানায় গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
নিউমার্কেট থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত আল্লামা ইকবাল গত জুলাই-আগস্টে নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গত ২৫ নভেম্বর ২০২৪ তারিখে রুজুকৃত একটি মামলার সন্দিগ্ধ আসামি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে শিক্ষা মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মশিউর রহমান ও ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা আল্লামা ইকবাল গ্রেফতার

আপডেট সময় ০৫:০০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫