ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

নওগাঁর মান্দায় বিপুল পরিমান ভারতীয় জাল রুপিসহ দুই আওয়ামীলীগ নেতা আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮৫ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁর মান্দায় ১৩ লক্ষ ৭৫ হাজার ভারতীয় জাল রুপিসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৪ঠা ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোপালপুর বাজারের আনোয়ারের চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোপালপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে সিদ্দিক মোল্লা (৫০) ও মহাদেবপর উপজেলা সদরের মৃত ফয়জার রহমানের ছেলে কারিয়াপ্পা (৫৫)। মঙ্গলবার বিকেলে মান্দা থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মান্দা থানার ওসি মনসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। উক্ত প্রেস ব্রিফিংয়ে ওসি মনসুর রহমান জানান, দীর্ঘদিন থেকে মান্দা থানা এলাকায় একটি চক্র ভারতীয় জাল রুপি সরবরাহের মাধ্যমে প্রতারণা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার পুলিশের একটি চৌকস টিম উপজেলার গোপালপুর বাজারের আনোয়ারের চায়ের দোকান থেকে ভারতীয় জাল রুপিসহ দুই জনকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ১৩ লক্ষ ৭৫ হাজার জালরুপি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

নওগাঁর মান্দায় বিপুল পরিমান ভারতীয় জাল রুপিসহ দুই আওয়ামীলীগ নেতা আটক

আপডেট সময় ০১:০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫