ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে শিক্ষা মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মধ্যনগরের ঘাসী নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, দুই লাখ টাকার ক্ষতির দাবি। Logo শিক্ষা অবকাঠামো উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ Logo শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন: – শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ

ছাগলের ঘরে লুকিয়ে ছিলেন আ.লীগ নেতা, অতঃপর…

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯৩ বার পড়া হয়েছে

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে পুঠিয়া উপজেলার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আব্দুস সামাদের বাড়ি ঘিরে ফেলে। এটা জানতে পেরে তিনি বাড়ির ভেতরে ছাগলের ঘরে লুকিয়ে থাকেন। পরে পুলিশ তল্লাশি চালিয়ে ছাগলের ঘর থেকে তাকে গ্রেপ্তার করে। জানা গেছে, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার ডানহাত হিসেবে এলাকায় পরিচিত ছিল। এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ পুঠিয়ায় নিজ এলাকা থেকে গ্রেপ্তার হয়েছিলেন। কয়েক দিন কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে আসেন তিনি। গতরাতে পুঠিয়া এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা আবার গ্রেপ্তার করে। পুঠিয়া থানার ওসি কবির হোসেন কালবেলাকে বলেন, সামাদ রাষ্ট্রবিরোধী কার্যকলাপ পরিচালনার জন্য এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করছিল বেশ কিছুদিন থেকে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে শিক্ষা মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছাগলের ঘরে লুকিয়ে ছিলেন আ.লীগ নেতা, অতঃপর…

আপডেট সময় ১১:১৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫