ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা Logo বাংলাদেশ-ফ্রান্স গভীর ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছে Logo পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক  Logo উত্তরখানে ঈদগাহ্ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অসহায় হতদরিদ্র লোকদের মাঝে ভিজিএফ চাল বিতরণ। Logo খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ব্যপক ইতিবাচক প্রভাব পড়বে – আমির খসরু মাহমুদ চৌধুরী Logo ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব

কেএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮৪ বার পড়া হয়েছে

আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০:০৫ ঘটিকায় বয়রাস্থ পুলিশ লাইন্সে কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। অপরাধ পর্যালোচনা সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোঃ কুতুব উদ্দিন। সভায় জানুয়ারি ২০২৫ মাসের মাদক ও অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাই এবং হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধ সংক্রান্তে পর্যালোচনা করা হয়। এ ধরনের অপরাধ প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। নগরীতে ফৌজদারি অপরাধ সংঘটন ও অনাকাঙ্খিত পরিস্থিতি প্রতিহত করতে তথ্য-প্রযুক্তির নতুন নতুন কৌশল ব্যবহার করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পুলিশ কশিশনার সংশ্লিষ্ট অফিসারদেরকে নির্দেশনা প্রদান করেন। সভায় নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পেশাগত দায়িত্ব পালনকারী চৌকস অফিসারদেরকে তাদের সাফল্যের জন্য নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়। অপরাধ সভায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স, অতিঃ দায়িত্বে ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব আবু রায়হান মোহাম্মদ সালেহ-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন।

কেএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৪৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫