ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ জন বিদেশী সাংবাদিক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ Logo শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকেট’-এর যাত্রা শুরু Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

বাউফলে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মসজিদ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে

মো: খলিলুর রহমান বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মসজিদ থেকে মো. আসাদুল রাঢ়ী (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কেশবপুর গ্রামের রাঢ়ী বাড়ির মসজিদ থেকে এ লাশ উদ্ধার করা হয়। আসাদুল ওই গ্রামের মজিদ রাঢ়ীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা যাওয়ার কথা বলে আসাদুল রাঢ়ী তার ভাই বাবুল রাঢ়ীর কাছ থেকে ১ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। সারাদিনে তিনি আর বাড়ি ফিরেননি। রাত সাড়ে ১০ টার দিকে বাড়ির সামনের মজসিদে ঢুকেন। তখন মসজিদের ইমাম জিজ্ঞাসা করলে তিনি (আসদুল) জানান নামাজ পড়ে চলে যাব। কিছু সময় পর ইমাম বাড়িতে চলে যান। ভোর রাতে আসাদুলের চাচাতো ভাই দুলাল রাঢ়ী ফজরের আযান দিতে মসজিদে আসলে তাকে (আসাদুল) মসজিদের ব্যবহৃত গামছা গলায় প্যাঁচানো মৃত্যু অবস্থায় বসা দেখে চিৎকার করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
আসাদুলের ভাই বাবুল রাঢ়ী জানান,‘ আমার ভাইর স্ত্রী সন্তান তার সাথে থাকে না। তারা ঢাকাতে থাকে। প্রায় ১ বছর ধরে আসাদুল বাড়িতে থাকছেন। গতকাল ঢাকা যাবেন বলে বাড়ি থেকে বের হয় সে। সকালে তার লাশ মসজিদে যাওয়া যায়। আত্মহত্যা করেছে নাকি অন্য কোনো ঘটনা আছে তা বলতে পারছি না।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। সঠিক কারণ জানার জন্য পুলিশের তদন্ত চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বাউফলে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মসজিদ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫