ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শুরুতে ৩৭৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন Logo শিল্প মন্ত্রীর সাথে নরওয়ে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo কর্মশালায় জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন নৌপরিবহন সচিব Logo অল্প সময়েই মানুষের মন জয় করা ইউএনও উজ্জ্বল রায়, বদলির খবরে মধ্যনগরজুড়ে কৃতজ্ঞতার সুর। Logo ১৫ মার্চের মধ্যে মাসিক সম্মানী পাবেন নির্বাচিত মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমরা, ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী – উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ Logo মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার (মন্ত্রী পদমর্যাদা) সাথে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত। Logo শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক Logo রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার মাহিন গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৭৫ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী, তিন মামলার এজাহারনামীয় আসামি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার মাহিন ওরফে মাহিম নৈয়ব (২৯) কে গ্রেফতার করেছে ডিএমপি কলাবাগান থানা পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০২:২০ ঘটিকায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাত রাস্তা মোড় হতে গ্রেফতার করা হয়।
কলাবাগান থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ২০২৪ খ্রি. দুপুর আনুমানিক ১২:১০ ঘটিকায় অসংখ্য ছাত্র-জনতার বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনের একটি মিছিল পান্থপথ সিগন্যাল হতে গ্রীন লাইফ হাসপাতালের সামনে পৌঁছলে গ্রেফতারকৃত মাহিনসহ অন্যান্য সন্ত্রাসীরা পিস্তল, রিভলবার, শটগানসহ বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ সেই আন্দোলনে হামলা করে। তাদের হামলায় কাজী ইয়াদ মাইনুদ্দিনসহ অনেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় কাজী ইয়াদ মাইনুদ্দিন বাদী হয়ে গত ৭ নভেম্বর ২০২৪ খ্রি. ডিএমপির কলাবাগান থানায় একটি মামলা করেন।
থানা সূত্র আরও জানায়, জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহিনের অস্ত্রহাতে গুলিবর্ষণের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ৫ আগস্টের পর হতে মাহিন আত্মগোপনে চলে যায়। তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০২:২০ ঘটিাকায় তেজগাঁও শিল্পাঞ্চলের সাত রাস্তা মোড় হতে মাহিনকে গ্রেফতার করে কলাবাগান থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল। গ্রেফতারকৃত মাহিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কলাবাগান থানায় আরো দুটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত মাহিনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুরুতে ৩৭৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার মাহিন গ্রেফতার

আপডেট সময় ০৫:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫