ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সুনামগঞ্জের মধ্যনগরে বাঁধ ভেঙে এরনবিলে পানি প্রবেশ ব্যাপক ক্ষতির আশংকা Logo জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক Logo মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ। Logo প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের প্রতিনিধি দলের বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ Logo কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে – রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি Logo বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সাজেকে স্থানীয়ভাবে শিক্ষার মান উন্নয়ন এবং দুর্গম এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন পার্বত্য উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি।। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা আজ রাঙ্গামাটি জেলার সাজেক দুর্গম এলাকার উন্নয়ন কাজ এবং স্থানীয়ভাবে শিক্ষার মান উন্নয়ন ও প্রসারে করণীয় বিষয়গুলো সরেজমিন নিরীক্ষা করার জন্য সীমান্ত সড়ক সংলগ্ন দুর্গম এলাকা পরিদর্শন করেন। সেখানে সাজেক থানার অন্তর্গত মাচালং উচ্চ বিদ্যালয় পরিদর্শন, সাজেক রুইলুই পাড়ার শিব চতুর্দর্শী ব্রত ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব পূজা মন্ডপ পরিদর্শন, বাংলাদেশ-মিজোরাম সীমান্ত সড়ক বর্ডার সংলগ্ন নবনির্মিত সাজেক উদয়পুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢেবাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাজেক আবাসিক মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা দুর্গম এলাকায বিদ্যালয় সংখ্যার অপ্রতুলতা এবং ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়মুখী করার বিষয়ে সঠিক ও প্রয়োজনীয় দিকনির্দেশনা সংশ্লিষ্টদের প্রদান করেন। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ প্রসঙ্গে আরও বলেন, আমাদের পার্বত্য চট্টগ্রামবাসী সকলের এবারের আন্দোলন হোক কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করা। শিক্ষার হার বাড়াতে আগে দরকার আমাদের দুর্গম এলাকায় শতভাগ ছেলেমেয়েকে স্কুলে পাঠানো। এজন্য প্রত্যেক পাড়ায় বিদ্যালয় গড়ে তোলা হবে। বিদ্যালয়গুলোতে মিড ডে মিলস্ এর ব্যবস্থা করা হবে। দুর্গম এলাকার পানির সমস্যা নিরসনে ওয়াটার রিজার্ভেশন করে রাখার পরামর্শ দেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, আমাদের লাইভলিহুড ডেভেলপমেন্ট করতে হবে। কফি ও কাজু বাদাম চাষ, গবাদি পশু পালন, নারীদের হস্তশিল্প কাজে বেশি বেশি মনোনিবেশ করতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান (সিনিয়র সচিব পদমর্যাদা) সুদত্ত চাকমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব (উপদেষ্টার একান্ত সচিব) খন্দকার মুশফিকুর রহমান, সিনিয়র সহকারী সচিব (উপদেষ্টার সহকারী একান্ত সচিব শুভাশিস চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান ও মাঠ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের মধ্যনগরে বাঁধ ভেঙে এরনবিলে পানি প্রবেশ ব্যাপক ক্ষতির আশংকা

রাঙ্গামাটির সাজেকে স্থানীয়ভাবে শিক্ষার মান উন্নয়ন এবং দুর্গম এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন পার্বত্য উপদেষ্টা

আপডেট সময় ০৩:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫