ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

মহাসড়কে অবস্থিত হোটেল ও রেস্তোরাঁসমূহে বাধ্যতামূলক ইএফডি/এসডিসি স্থাপন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ৫৮৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ০২ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ দেশের সকল মহাসড়কে অবস্থিত ভ্যাটযোগ্য হোটেল রেস্তোরাঁসমূহে বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) অথবা সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) মেশিন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সারাদেশের সকল মহাসড়কে অবস্থিত হোটেল রেস্তোরাঁসমূহ ইলেকট্রনিক ভ্যাট চালান ইস্যু না করায় সরকারি কোষাগারে যথাযথভাবে ভ্যাট জমা হচ্ছে না মর্মে সচেতন ভোক্তাগণ অনবরত অভিযোগ করছেন। মহাসড়কের রেস্তোরাঁগুলোতে চব্বিশ ঘন্টা ব্যবসায়িক কার্যক্রম চলে। অনেকে ভ্যাট আদায় করলেও সঠিকভাবে তা জমা দেন না। যথাযথভাবে ভ্যাট আদায়ের লক্ষ্যে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান দেশের মহাসড়কে অবস্থিত সকল হোটেল ও রেস্তোরাঁসমূহে ইএফডি/এসডিসি মেশিন বাধ্যতামূলকভাবে স্থাপনের নির্দেশনা প্রদান করেন। সে প্রেক্ষিতে এনবিআরের মূসক বাস্তবায়ন অনুবিভাগ থেকে জারিকৃত পত্রে মাঠ পর্যায়ের সকল কমিশনারদেরকে দেশের সকল মহাসড়কে অবস্থিত হোটেল ও রেস্তরাঁসমূহে বাধ্যতামূলকভাবে ই এফ ডি/এস ডি সি মেশিন স্থাপন করত: প্রতিদিনের লেনদেন নিয়মিতভাবে মনিটর করে যথাযথ পরিমাণ ভ্যাট আদায়ের জন্য জরুরি নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য যে, জেনেক্স আইটি জাতীয় রাজস্ব বোর্ডের সাথে যৌথভাবে গত কয়েক বছর ধরে ইএফডি মেশিন স্থাপন ও এর সার্বিক পরিচালনার মাধ্যমে IVAS সিস্টেমে সকল লেনদেনের তথ্য সন্নিবেশের কাজ করছে। দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্যে বর্তমান সরকার বিভিন্ন ধরণের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে। সে লক্ষ্যে এনবিআর রাজস্ব আদায়ের জন্য নতুন নতুন করদাতা চিহ্নিতকরণ ও ভ্যাটের হার পরিবর্তনের পাশাপাশি রাজস্ব ফাঁকি ঠেকানোর জন্য মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা প্রদান করেছে। এনবিআর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আইনানুগ রাজস্ব আদায়ের ক্ষেত্রে করদাতাদের সাথে সেবামূলক মনোবৃত্তি বজায় রাখার নির্দেশনা প্রদান করেছে। সম্মানিত ভোক্তা সাধারণকে মহাসড়কের সকল রেস্তোরাঁয় কেনাকাটা করার সময় ইলেকট্রনিক চালান বা রসিদ গ্রহণের জন্য এনবিআর বিশেষভাবে অনুরোধ করছে। ভ্যাট চালান গ্রহণ না করলে ক্রেতাগণ যে ভ্যাট পরিশোধ করেছেন তা সরকারি কোষাগারে জমা হবে না। ভ্যাট পরিশোধকারীগণকে প্রতি মাসে এনবিআর ইএফডি মেশিন জেনারেটেড ভ্যাটের রশিদগুলোর মধ্য হতে লটারির মাধ্যমে বিজয়ী ভ্যাটদাতাগনকে শতাধিক পুরস্কার প্রদান করবে। সঠিকভাবে রাজস্ব আদায়ের স্বার্থে সর্বস্তরের সকল অংশীজন, ব্যবসায়ী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ সকলকে সহযোগিতা করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড থেকে অনুরোধ করা হয়েছে। নিয়মিত ভ্যাট রশিদ গ্রহণ করুণ, প্রতিমাসে আকর্ষনীয় পুরষ্কার জিতুন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

মহাসড়কে অবস্থিত হোটেল ও রেস্তোরাঁসমূহে বাধ্যতামূলক ইএফডি/এসডিসি স্থাপন

আপডেট সময় ১০:১৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫