ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার Logo সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে…..স্বাস্থ্যমন্ত্রী Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি Logo মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর Logo তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে বাজেটে তিন প্রস্তাব Logo ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন Logo পানিসম্পদ খাতে সহযোগিতা জোরদারে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক Logo হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ

শাহ আলী থানার বেড়িবাঁধ এলাকায় কাঁচ তৈরীর ফ্যাক্টরীতে অগ্নি নির্বাপণ ও আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ৫৯১ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক: ০৩ মার্চ ২০২৫ (সোমবার): আজ ০৩ মার্চ ২০২৫ তারিখ ১০৪৫ ঘটিকায় রাজধানীর শাহ আলী থানার গড়ান চটবাড়ী, বেড়িবাঁধ সড়ক সংলগ্ন ফ্লুলাইন আর্টওয়ার্ক সেনেটারী মেটাল কারখানা (মূলত কাঁচ উৎপাদনকারী ফ্যাক্টরী)’তে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়। উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুর এবং নিকটস্থ ফায়ার সার্ভিস স্টেশন হতে ৪টি ইউনিট অতি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নি নির্বাপণ শুরু করে। দারুসসালাম সেনাবাহিনী ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ ও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদেরকে সহায়তা প্রদান করে।
ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এর প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয় যে, বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যগণ অক্লান্ত পরিশ্রম ও পেশাদায়িত্বের সাথে দায়িত্বপালন করে অতি দ্রুত অগ্নিনির্বাপণ করেন যা একটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে অগ্নি দূর্ঘটনা হতে রক্ষা করতে সহায়তা করে।
দেশের চলমান অস্থিতিশীল অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার

শাহ আলী থানার বেড়িবাঁধ এলাকায় কাঁচ তৈরীর ফ্যাক্টরীতে অগ্নি নির্বাপণ ও আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ

আপডেট সময় ০২:২৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫