ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগামী পাঁচ বছরে ৩ লক্ষ বৃক্ষরোপণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন Logo রানীশংকৈলে সংবাদকর্মীদের নামে মামলা ও গ্রেপ্তার প্রতিবাদে উত্তাল সাংবাদিক সমাজের তীব্র নিন্দা Logo শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ Logo নৌ পুলিশের আভিযানে ১০৫ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার Logo উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ Logo বাউফলে ৪০ পিস ইয়াবাসহ এসএসসি পরীক্ষার্থী কিশোর আটক Logo এলডিসি গ্রাজুয়েশন সামনে রেখে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : শিল্পমন্ত্রী Logo সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার অঙ্গীকার Logo ০১টি দেশী পিস্তল, ০৭টি সামুরাই এবং মাদকসহ ০৩ (তিন) জনকে গ্রেপ্তার করছে র‌্যাব-২ Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ সয়াবিন তেল কারখানায় বিজিবি-র‍্যাবের যৌথ অভিযান; কারখানা সিলগালা

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩২:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আব্দুল মাজেদ খান (২৯) নামের এক বাংলাদেশি। জীবিকার তাগিদে উন্নত জীবনের আশায় প্রায় ৯ মাস আগে তিনি মালয়েশিয়ায় যান। সোমবার (১০ মার্চ) সকালে মালয়েশিয়ায় তিনি নিহত হন। নিহত আব্দুল মাজেদ খান রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় পরিবারের বড় ছেলে মাজেদ প্রায় ৯ মাস আগে মা-বাবা, ও ৫ বছরের একমাত্র মেয়েকে রেখে মালয়েশিয়ায় যান। মাজেদ মালয়েশিয়ায় পেনাং শহরে একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে গত সোমবার সকালে মালয়েশিয়ায় নতুন ভিসার জন্য মেডিকেল করতে যাওয়ার সময় পথে রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় তিনি নিহত হন। মাজেদের মরদেহ দ্রুত দেশে আনার জন্য দাবি পরিবারের সদস্যদের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী পাঁচ বছরে ৩ লক্ষ বৃক্ষরোপণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

আপডেট সময় ০১:৩২:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫