ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা Logo বাংলাদেশ-ফ্রান্স গভীর ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছে Logo পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক 

হাসিনার চাচাতো ভাই শেখ জুয়েল এখন বিধান মল্লিক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ৫৮৩ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বহু নেতাকর্মী ভারতে চলে যান। শেখ পরিবারের অনেকেই এখন ভারতে অবস্থান করছেন। তাদেরই একজন শেখ জুয়েল, তিনি ভারতের আধার কার্ড গ্রহণ করেছেন। কার্ড মোতাবেক তার নাম হয়েছে বিধান মল্লিক। শুক্রবার (১৪ মার্চ) রাতে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে লিখেছেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান… পিতার’ উত্তরাধিকার শেখ পরিবারের কি একটা অবস্থা!’ সাবেক সেনা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার দিয়ে লিখেছেন, সেখ জুয়েল এখন বিধান মল্লিক। হাসিনার চাচাতো ভাই নিয়েছেন ভারতের নাগরিকত্ব।  শুধু নিজের নামই নয় শেখ জুয়েলের বাবার নাম শেখ আবু নাছের হলেও নতুন পরিচয়ে বাবার নাম মুদিন্দ্রনাথ মল্লিক। নতুন পরিচয়ে চষে বেড়াচ্ছেন ভারতের এপাশ থেকে ওপাশ। ইতিমধ্যে সামাজিক যোগাযোগামাধ্যমে শেখ জুয়েলের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও ভারতের আধার কার্ডের ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা গেছে, শেখ জুয়েল নাম পাল্টে হয়েছেন বিধান মল্লিক। বাবার নাম মুদিন্দ্রনাথ মল্লিক। জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৫৯। আধার কার্ড নম্বর ৮৪৪২০৫৬৭৫৭২৬। ঠিকানা, শাড়াপুল শাড়াপুল, ডাকবাংলো স্বরূপনগর, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ ৭৪৩২৮৬। এদিকে শেখ জুয়েলের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম হলো- সেখ সালাহউদ্দিন (SHAIKH SALAUDDIN)। বাবা সেখ আবু নাছের। মাতা- রাজিয়া খাতুন। জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৬৭। পরিচয়পত্রের নম্বর ১৯৬৭২৬৯২৬১৯০০০০৩৩। ঠিকানা বাসা-৩৬৩, গ্রাম/রাস্তা- শেরেবাংলা রোড, ডাকঘর-সোনাডাঙ্গা-৯১০০। সোনাডাঙ্গা, খুলনা। একাধিক সূত্র জানিয়েছে, শুধু শেখ জুয়েল নন শেখ পরিবারের অনেক সদস্যই বর্তমানে ভারতীয় আধার কার্ড গ্রহণ করেছেন। তার বড় ভাই শেখ হেলাল, শেখ সোহেল এবং ছোট ভাই শেখ রুবেলও পশ্চিমবঙ্গের কলকাতাতেই অবস্থান করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা

হাসিনার চাচাতো ভাই শেখ জুয়েল এখন বিধান মল্লিক

আপডেট সময় ১০:১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫