ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা Logo বাংলাদেশ-ফ্রান্স গভীর ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছে Logo পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক  Logo উত্তরখানে ঈদগাহ্ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অসহায় হতদরিদ্র লোকদের মাঝে ভিজিএফ চাল বিতরণ। Logo খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ব্যপক ইতিবাচক প্রভাব পড়বে – আমির খসরু মাহমুদ চৌধুরী Logo ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব

রোয়াংছড়িতে আদিবাসী ছাত্রদের সমাজের ধর্ষণবিরোধী প্রতিবাদ সমাবেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ৫৯১ বার পড়া হয়েছে

হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় খিয়াং সম্প্রদায়ের এক মানসিক ভারসাম্যহীন আদিবাসী নারী ধর্ষণের শিকার হন। এই ঘটনার প্রতিবাদে রোয়াংছড়ি উপজেলা আদিবাসী ছাত্র সমাজ এক বর্ণাঢ্য র্যালি ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়েছে। সোমবার (১৭ মার্চ ২০২৫) উসারা লাইব্রেরী প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রোয়াংছড়ি বাজারের মাল্টিপারপাস প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর সেখানে পথ সমাবেশ প্রতিবাদ অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা অংশ নেন। সমাবেশে বক্তারা নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, “শুধু সমতল নয়, পাহাড়েও নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বাড়ছে। ধর্ষক মানেই ধর্ষক—তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” আগামীতে এধরনের সহিংসতা ঘটনা শুনতে চাই না। কোন এধরনের ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে না। তারা আরও বলেন, “উন্নয়ন প্রকল্পের শ্রমিক আনার সময় যথাযথ পরিচয়পত্র যাচাই বাছাই করা প্রয়োজন, যাতে বাইরের কেউ পাহাড়ের শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করতে না পারে।” সমাবেশে সভাপতিত্ব করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশৈসাই মারমা। বক্তব্য রাখেন বান্দরবান সরকারি কলেজের অংমেপ্রু মারমা, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের জসিংথুই মারমা, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের মলিলাল তঞ্চঙ্গ্যা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নুম্যাশৈ মারমা, সরকারি তিতুমীর কলেজের হ্লামংচিং মারমা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অংশৈসিং মারমা। অর্ধশতাধিক শিক্ষার্থী শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে এই র্যালি ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন। বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং পাহাড়ে শান্তি বজায় রাখতে আইনের কঠোর প্রয়োগের দাবি তোলেন। সমাবেশ টি সমাপ্ত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন।

রোয়াংছড়িতে আদিবাসী ছাত্রদের সমাজের ধর্ষণবিরোধী প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ০২:৪৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫