ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা Logo টোলারবাগ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের উদ্দেশ্য – তথ্যমন্ত্রী Logo অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার Logo সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে…..স্বাস্থ্যমন্ত্রী Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি Logo মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর Logo তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে বাজেটে তিন প্রস্তাব Logo ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন

ইন্টারন্যাশনাল মিলিটারি ইন্ডোর আরচ্যারী টুর্নামেন্ট-২০২৫ এ তৃতীয় স্থান অর্জন করলো বাংলাদেশ সশস্ত্র বাহিনী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৫৮৬ বার পড়া হয়েছে
ঢাকা ২৫ মার্চ ২০২৫ (মঙ্গলবার): রাশিয়ার মস্কোতে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়ে গেল ইন্টারন্যাশনাল মিলিটারি ইন্ডোর আরচ্যারী টুর্নামেন্ট। ১৭-২৩ মার্চ ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আরচ্যারী দল মোট আটটি দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে। পরিচালক, সামরিক প্রশিক্ষণ পরিদপ্তর (চীফ অব দ্যা মিশন) এর নেতৃত্বে সশস্ত্র বাহিনীর ১৭ সদস্যের আরচ্যারী দলটি কম্পাউন্ড ও রিকার্ভ ইভেন্টের পুরুষ, মহিলা এবং মিক্সড ক্যাটাগরির সকল খেলায় অংশগ্রহণ করে ৪টি রৌপ্য ও ৪টি তাম্র পদক অর্জন করেছে। এই প্রতিযোগিতায় রাশিয়া ও মঙ্গোলিয়া যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে । উল্লেখ্য যে, যেকোনো আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ অর্জন। উল্লেখ্য, এই অসামান্য অর্জনের স্বীকৃতি স্বরূপ আজ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি দলটির সকল সদস্য ও কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা

ইন্টারন্যাশনাল মিলিটারি ইন্ডোর আরচ্যারী টুর্নামেন্ট-২০২৫ এ তৃতীয় স্থান অর্জন করলো বাংলাদেশ সশস্ত্র বাহিনী

আপডেট সময় ০৮:৪৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫