ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন Logo শিক্ষামন্ত্রীর কাছে সিলেটের জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় চাইলেন শ্রমমন্ত্রী Logo সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ Logo যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার Logo অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর Logo দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

চুয়াডাঙ্গার ছয়ঘরিয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রাক্কালে ৩ কেজি স্বর্ণসহ একজনকে আটক করেছে বিজিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • ৫৮৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি।। চুয়াডাঙ্গার দর্শনা থানার ছয়ঘরিয়া নামক সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের প্রাক্কালে ৩.০০৬ কেজি স্বর্ণসহ আফসার আলী নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

২৭ মার্চ ২০২৫ তারিখ বিকেলে বিজিবিরর চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) একটি বিশেষ তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ দর্শনা থানার অন্তর্গত ছয়ঘড়িয়া সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ চোরাচালান হবে। এ প্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হাসানের দিক-নির্দেশনায় ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার ৭৭/৬-আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘড়িয়া প্রাইমারী স্কুল সংলগ্ন পাকা রাস্তার পাশে এ্যাম্বুশ করে। আনুমানিক বিকেল ০৪.০০ ঘটিকায় বিজিবি টহলদল সন্দেহভাজন একজন ব্যক্তিকে মোটর সাইকেলযোগে বর্ণিত এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখলে তারগতিরোধ করতঃ তাকে আটক করে। পরবর্তীতে বিজিবি টহলদল তার দেহ তল্লাশি করে তার কোমরে পরিহিত একটি লাল কাপড়ের বেল্টের ভেতর থেকে ৩ কেজি ০৬ গ্রাম ওজনের ছোট বড় ১৬টি স্বর্ণের বার এবং ১৪টি স্বর্নের ছোট টুকরা উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য-৩,৭৮,১৬,২০০/- (তিন কোটি আটাত্তর লক্ষ ষোল হাজার দুইশত) টাকা।

আটককৃত ব্যক্তি চুয়াডাঙ্গার দর্শনা থানার ঝাঝাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আফসার আলী (২৮)। তার বিরুদ্ধে মামলা করতঃ তাকে দর্শনা থানায় হস্তান্তর পূর্বক জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

চুয়াডাঙ্গার ছয়ঘরিয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রাক্কালে ৩ কেজি স্বর্ণসহ একজনকে আটক করেছে বিজিবি

আপডেট সময় ০৮:১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫