ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাউফলে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ৫৯৫ বার পড়া হয়েছে

মো: খলিলুর রহমান. বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : খানাখন্দে ভরা ৯টি সড়ক সংস্কারের দাবিতে পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোবাবর সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ল্যাঙড়া মুন্সির পোল এলাকায় স্থানীয় জনসাধারণ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক জুলফিকার মৃধা, সাংগঠনিক সম্পাদক মজিবর আকন, আটো চালক মো. রহিম হোসেন।
বক্তারা বলেন- দাশপাড়া ইউনিয়নে বিগত দিনে কোনো উন্নয়ন হয়নি। ইউনিয়নের অভ্যন্তরে ৯টি সড়কের অবস্থা খুবই বেহাল। এসব সড়কের কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। যেকারণে এসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নিরূপায় হয়ে এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় দুর্ঘটনা ঘটছে। ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। বিশেষ করে রোগীরা বেশি ভোগান্তির শিকার হচ্ছে। বর্ষা মৌসুমের আগেই এসব সড়ক সংস্কার করা না হলে বর্ষায় মানুষের দুর্ভোগের শেষ থাকবে না।
মানববন্ধনে বক্তারা আগামী ১৫দিনের মধ্যে সড়কগুলো সংস্কারের আল্টিমেটাম দিয়েছেন। ১৫দিনের মধ্যে সড়ক মেরামত না করা হলে উপজেলা পরিষদ ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন বলেও হুশিয়ারী দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডির প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, বেশকিছু সড়ক মেরামতের জন্য তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প পাশ হলেই কাজ শুরু হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

বাউফলে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ১২:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫