ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ জন বিদেশী সাংবাদিক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ Logo শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকেট’-এর যাত্রা শুরু Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

বাংলদেশ পুলিশ আইজি কাপ ও বার্ষিক শুটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ডিএমপি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ৫৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:  বাংলদেশ পুলিশ আইজি কাপ ও বার্ষিক শুটিং প্রতিযোগিতায়-২০২৪ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শ্যূটিংয়ে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ২৪৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডিএমপি এবং ২২১ পয়েন্ট নিয়ে রানার্স হয়েছে স্পেশাল ব্রাঞ্চ (এসবি)।
বুধবার (৭ মে ২০২৫ খ্রি.) গুলশান-১ এ বাংলাদেশ শ্যূটিং স্পোর্টস ফেডারেশনে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তফা কামাল অতিরিক্ত আইজিপি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের শ্যুটাররা এতে অংশ নিয়ে নিজেদের দক্ষতার প্রমাণ দেন। ডিএমপির পক্ষে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহেদ আহমেদ, সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ সালাহউদ্দিন এবং মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার দেলোয়ার হোসেনের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে দলকে বিজয়ের শিখরে নিয়ে যান।
এছাড়া ব্যক্তিগত ক্যাটাগরি- .১৭৭ এয়ার পিস্তল (ম্যাচ) (পুরুষ) ইভেন্টে সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ সালাহ্উদ্দিন প্রথম স্থান এবং
.২২ বোর পিস্তল/রিভলভার ২৫ মিটার (পুরুষ) ইভেন্টে ওয়েলফেয়ার ও ফোর্স বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার শাহেদ আহমেদ তৃতীয় স্থান অর্জন করেন।
প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিগণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অংশগ্রহণকারী শ্যুটারগণ উপস্থিত ছিলেন।
বিজয়ী ডিএমপি দল তাদের পুরস্কার ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি’র হাতে তুলে দেন, যা টিমের ঐক্য ও পেশাদারিত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বাংলদেশ পুলিশ আইজি কাপ ও বার্ষিক শুটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ডিএমপি

আপডেট সময় ০৫:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫