ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে
মোঃকাইয়ুম বাদশাহ, মধ্যনগর উপজেলা প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর থানার গন্দিরগাঁও (মোহাম্মদ আলীপুর) এলাকায় অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি বাংলাদেশ ছাত্রলীগের একজন ইউনিয়ন পর্যায়ের নেতা।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মধ্যনগর থানার এসআই আসাদুল ইসলাম, এসআই বিকাশ সরকার, এসআই মো. ইউছুব আলী ও এএসআই মো. মহিনুর হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় দায়েরকৃত মধ্যনগর থানার মামলা নম্বর-০৬, তারিখ ২৭/১১/২০২৪-এর এজাহারনামীয় আসামি রানা আহম্মেদ সানী ওরফে রানা মিয়াকে (২৪) নিজ বাড়ি গন্দিরগাঁও (মোহাম্মদ আলীপুর) থেকে গ্রেফতার করা হয়।
রানা আহম্মেদ সানী, পিতা-কলিম উদ্দিন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন শাখা, বাংলাদেশ ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ।
স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় ০৫:৪২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫