ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ Logo বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo উপকূল শুধু দুর্যোগের ক্ষেত্র নয়, অর্থনীতির বড় চালিকাশক্তি: জাতীয় উপকূল সম্মেলনে – হোসেন জিল্লুর রহমান Logo ভূমি জটিলতার মূল কারণ দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা: সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ Logo থাই রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সনাক্ত করা হয়েছে: ডিএমপি Logo হর্নের মাধ্যমে শব্দদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশ সার্জেন্টদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান Logo ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ Logo নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ Logo বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাসমূহের সহযোগিতার আশ্বাস

জুনাইদ আহমেদ পলক এর নির্দেশনায় প্রতারিত পারুল বেগমকে ফেরৎ দেওয়া হচ্ছে গচ্ছিত ২ লাখ টাকা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • ৬৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: তানোরের পোস্ট মাস্টার কর্তৃক প্রতারিত পারুল বেগমকে তার গচ্ছিত ২ লাখ টাকা ফেরৎ দেওয়া সোপর্দ‌্য করা হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এর নির্দেশনায় ডাক অধিদপ্তর এ সিদ্ধান্ত নিয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এর উপস্থিতিতে আজ ঢাকায় তানোর পোস্ট অফিসে গ্রাহকদের টাকা আত্মসাত ঘটনায় করণীয় সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ডাক অধিদপ্তরের তানোর উপজেলা পোস্ট অফিসে পরিবার সঞ্চয়পত্রে টাকা জমা রেখে টাকা ফেরৎ না পাওয়ায় পারুল বেগমের আত্ম হত্যার চেষ্টা বিষয়ক যমুন টিভি এবং সময় টিভি সম্প্রচারিত প্রতিবেদনের প্রতি ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এর দৃষ্টি আকৃষ্ট হয়। মাননীয় প্রতিমন্ত্রী ডাক অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়ায় ডাক অধিদপ্তর থেকে জানানো হয় ‘ পারুল বেগম তানোর উপজেলা ডাকঘরে দুই লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেছিলেন। মেয়াদ শেষ হওয়ার পর পুণরায় মুনাফা লাভের আশায় উপজেলা পোস্টমাস্টার মোহাম্মদ মোকসেদ আলীর কাছে দুই লক্ষ টাকা জমা রেখেছিলেন এবং মাসে মাসে যথারীতি আগের মতই মুনাফা গ্রহণ করতেন। কিন্তু দ্বিতীয়বারে ২ লক্ষ টাকা জমা রাখার সময় তিনি অফিসিয়ালি কোন সঞ্চয়পত্র ক্রয় করেননি অথবা পোস্ট অফিসে এফ ডি, এসবিতে টাকা জমা রাখেননি। পারস্পরিক বিশ্বাসে আর্থিক লেনদেন করেছেন মাত্র। যেহেতু পারস্পরিক বিশ্বাসে টাকা জমা রেখেছেন সে ক্ষেত্রে এর দায় ডাক বিভাগের ওপর বর্তায় না । তা সত্ত্বেও মাননীয় প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট পোস্ট মাস্টার এর নিকট থেকে ব্যক্তিগত লেনদেনের টাকা আদায়ে পারুল বেগমকে সহযোগিতাসহ সংশ্লিষ্ট উপজেলা পোস্ট মাস্টারের বিরুদ্ধে অনৈতিক আর্থিক লেনদেন করার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত আজকের এ বিষয়ক পর্যালোচনা প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের তানোর ছাড়াও বাংলাদেশের সর্বত্র এমন অসঙ্গতিগুলো খুঁজে বের করে প্রতিহত করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দির্দেশনা প্রদান করেন । একইসাথে সরকারি রশিদ ব্যতীত যেন কেউ কোন টাকা লেনদেন না করেন, সেই বিষয়ে সচেতনতা তৈরি করার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন। জনাব পলক বলেন, ডাক বিভাগের অল্পসংখ্যক অসৎ কর্মীদের জন্য গোটা ডাক পরিবার ও ডাক পরিবারের সকল সদস্যদের সম্মান আমরা নষ্ট করতে চাই না। তাই ডাক পরিবারের সম্মান অক্ষুণ্ণ রাখতে এবং বাংলাদেশের নাগরিকদের কাছে ডাক বিভাগের গ্রহণযোগ্যতা বহাল থাকতে আমাদেরকে এখন’ই ব্যবস্থা নিতে হবে, অসৎ ও অন্যায়কারীদের প্রতিহত করতে হবে। জনাব জুনাইদ আহমেদ পলক বলেন, তানোরের পারুল বেগমের কান্না ডাক বিভাগের দায়বদ্ধতার বিষয়। আর কোন পারুল বেগমের কান্নার কারন যেন ডাক বিভাগ না হয়, তাই আমাদের এখনই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা চাই আমাদের ডাক বিভাগের সেবার মান বৃদ্ধি ও সম্পদের সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করে বাংলাদেশের নাগরিকদের নির্বিঘ্ন সেবা প্রদান করতে এবং গ্রাম বাংলার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

জুনাইদ আহমেদ পলক এর নির্দেশনায় প্রতারিত পারুল বেগমকে ফেরৎ দেওয়া হচ্ছে গচ্ছিত ২ লাখ টাকা

আপডেট সময় ০৯:১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪