ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কেরানীগঞ্জে তেল সংকট: দীর্ঘ লাইনে অপেক্ষার পরও মিলছে অল্প জ্বালানি, পাম্পে সরবরাহে অচলাবস্থা Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

১৬ লক্ষ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি এলেক্স কাল্লুকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ১৫ মে ২০২৫ খ্রি. রাজধানীর কলাবাগান এলাকা থেকে ১৬ লক্ষ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কলাবাগন থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- রকি এলেক্স কাল্লু (২৩)।

বৃহস্পতিবার (১৫ মে ২০২৫ খ্রি.) ভোর আনুমানিক ০৫:১০ ঘটিকায় কলাবাগান থানাধীন ১৫৩/১ ফ্রি স্কুল স্ট্রীট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কলাবাগান থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, কতিপয় মাদক কারবারি কলাবাগান থানাধীন ১৫৩/১ ফ্রি স্কুল স্ট্রীট, মোজাম্মেল সাহেবের বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে গাঁজা বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে কলাবাগান থানার একটি চৌকস দল দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতারকৃত রকি এলেক্স কাল্লুকে ফ্ল্যাটের ভিতরে রেখে বাহির থেকে তালা লাগিয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষী ও বাড়ির মালিকের উপস্থিতিতে তালা ভেঙে ঘরে প্রবেশ করে রকি এলেক্স কাল্লুকে গ্রেফতার করা হয়। এরপর ফ্ল্যাট তল্লাশি করে কাল্লুর দেখানো মতে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা। এ ঘটনায় কলাবাগান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত কাল্লু পেশাদার মাদক কারবারি। সে তার পালিয়ে যাওয়া সহযোগীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ গাঁজা সংগ্রহ ও বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে তেল সংকট: দীর্ঘ লাইনে অপেক্ষার পরও মিলছে অল্প জ্বালানি, পাম্পে সরবরাহে অচলাবস্থা

১৬ লক্ষ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি এলেক্স কাল্লুকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ

আপডেট সময় ০৪:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫