ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

বাউফলে সংঘর্ষে আহত কৃষক রহিম জোমাদ্দারের মৃত্যু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৫৭০ বার পড়া হয়েছে

মো: খলিলুর রহমান. বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফল উপজেলায় জমিজমার বিরোধের জেরে সংঘর্ষে আহত কৃষক রহিম জোমাদ্দার (৬০) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টায় তার মৃত্যু হয়। রহিম জোমাদ্দার উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরওয়াডেল গ্রামের রত্তন জোমাদ্দারের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, স্থানীয় কামাল হাওলাদারের (৫৮) সঙ্গে রহিম জোমাদ্দারের জমিজমা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলছিল। গত বুধবার (১১ জুন) সন্ধ্যা সাতটার দিকে কামাল হাওলাদারের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে রহিম জোমাদ্দারের বাড়ি গিয়ে তার (রহিম জোমাদ্দার) ওপর হামলা চালায়। এ সময় রহিম জোমাদ্দার জখম হলে তাকে বাঁচাতে তার দুই ছেলে রিয়াজ জোমাদ্দার (২৫) ও হাসান জোমাদ্দার (২২) এগিয়ে আসলে তাদের উপরেও হামলা করে জখম করা হয়।
ওই দিন রাতেই আহত অবস্থায় তিন জনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে রিয়াজ ও হাসানকে ভর্তি করলেও গুরুতর আহত রহিম জোমাদ্দারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় রহিম জোমাদ্দারের মৃত্যু হয়।
কামাল হাওলাদার ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় অভিযোগের বিষয় বক্তব্য নেয়া যায়নি। তবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ইব্রাহিম গাজী।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আকতারুজ্জামান সরকার বলেন, হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

বাউফলে সংঘর্ষে আহত কৃষক রহিম জোমাদ্দারের মৃত্যু

আপডেট সময় ১১:১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫