ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হাতিরঝিলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন Logo ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন – প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা Logo সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ Logo দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ Logo সংসদ সদস্য প্রার্থীদের কাছে সাতক্ষীরা উন্নয়ন দাবি Logo কেরানীগঞ্জে নিমতলায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা: এক ব্যক্তি নিহত

একাডেমিক কাউন্সিলের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ৫৫৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ২১ জুন, ২০২৫ ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক ভবন ও হোস্টেলের অবকাঠামোগত দুরাবস্থা নিয়ে ছাত্র/ছাত্রীদের দাবীর প্রেক্ষিতে চলমান অচলাবস্থা নিরসনকল্পে অদ্য ২১/০৬/২০২৫ খ্রি. একাডেমিক কাউন্সিলের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিল ছাত্র/ছাত্রীদের দাবীর সঙ্গে একমত পোষণ করে এবং সেজন্য এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর সঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দৃশ্যমান ফলাফল প্রাপ্তির টাইম ফ্রেম নিয়ে ছাত্র/ছাত্রীদের যে অনড় অবস্থান রয়েছে সেটাও আমরা অনুধাবন করি। উপরন্তু বারংবার নোটিশ দেয়া সত্ত্বেও এবং বিকল্প আবাসন নিশ্চিত করা সত্ত্বেও বিভিন্ন ব্যাচের ছাত্রদের অসহযোগিতার কারনে ডাঃ ফজলে রাব্বি ছাত্রাবাসের মূল ভবনের গণপূর্ত বিভাগ কর্তৃক ঘোষিত পরিত্যাক্ত ৪র্থ তলা খালি করা সম্ভব হচ্ছে না, যা তাদের জীবনের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ।

এরই ধারাবাহিকতায় নতুন ব্যাচ কে-৮২ স্বপ্রণোদিত হয়ে অথবা প্ররোচিত হয়ে তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অরিয়েন্টেশন প্রোগ্রাম বয়কট করেছে, যা ঢাকা মেডিকেল কলেজের জন্য একটি কালো অধ্যায়। ফলে কলেজের একাডেমিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সাধারণ ছাত্র/ছাত্রীরা দেশের অন্যান্য মেডিকেল কলেজের বিবেচনায় Academic peer pressure-এ ভুগছে। সর্বোপরি বাংলাদেশ মেডিকেল ছাত্রদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ Accreditation Council Visit অন্য মেডিকেল কলেজে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। এমতাবস্থায় ২১/০৬/২০২৫ খ্রি. অনুষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মেডিকেল কলেজের বর্তমান চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আগামীকাল ২২/০৬/২০২৫ খ্রি. হতে কলেজের এমবিবিএস ছাত্র/ছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং হোস্টেলে অবস্থানরত ছাত্র/ছাত্রীদেরকে ২২/০৬/২০২৫ খ্রি. দুপুর ১২.০০ ঘটিকার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশী শিক্ষার্থী এর আওতামুক্ত থাকবে। ঢাকা মেডিকেল কলেজ একাডেমিক কাউন্সিল বিশ্বাস করে ছাত্র/ছাত্রীদের সহযোগিতায় এই সংকট কাটিয়ে উঠবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

একাডেমিক কাউন্সিলের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়

আপডেট সময় ০৫:১৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫