ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

মহিষখলা বাজারে মঙ্গলবারের হাটে ছিল ক্রেতা-বিক্রেতার ভিড়, পশু বেচাকেনায় ব্যস্ততা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৫৬৫ বার পড়া হয়েছে

মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ): আজ মঙ্গলবার (২৪ জুন ২০২৫), সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের প্রাণকেন্দ্র মহিষখলা বাজারে অনুষ্ঠিত হয়েছে সপ্তাহের অন্যতম বৃহৎ সাপ্তাহিক হাট। সকাল থেকেই ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে বাজারটি হয়ে উঠে প্রাণবন্ত ও জমজমাট।

দূর-দূরান্ত থেকে গরু, ছাগল ও মহিষ নিয়ে আসেন বিক্রেতারা। হাটজুড়ে পশু বেচাকেনার হাঁকডাক, দরদাম আর গরুর দড়ি হাতে টানাটানি—সব মিলিয়ে এক ব্যস্ততম দৃশ্য।

পশুর হাটের অন্যতম আয়োজক মোঃ দেলোয়ার হোসেন বলেন,

> “আজকের হাট বেশ জমজমাট হয়েছে। তবে গরু রাখার নির্দিষ্ট জায়গা না থাকায় কিছুটা সমস্যার মুখে পড়েছি। যদি নির্দিষ্ট পশু পার্কিং, পানি ও ছায়ার ব্যবস্থা থাকতো, তাহলে ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য সুবিধা হতো।”

শুধু পশুর হাটই নয়, সবজি, চাল-ডাল, মাছ, ফলমূল, দেশি তৈজসপত্র এবং শাড়ি-কাপড়ের দোকানেও ছিল উপচে পড়া ভিড়। অনেকেই পরিবার-পরিজন নিয়ে এসেছেন সাপ্তাহিক বাজার করতে। বাজারের চারপাশে ছিল উৎসবমুখর পরিবেশ।

সব মিলিয়ে আজকের মহিষখলা হাট ছিল গ্রামীণ জীবনের এক চিত্রপট — যেখানে শুধু পণ্য নয়, আদান-প্রদান হয়েছে হাসিমাখা সম্পর্কেরও।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

মহিষখলা বাজারে মঙ্গলবারের হাটে ছিল ক্রেতা-বিক্রেতার ভিড়, পশু বেচাকেনায় ব্যস্ততা

আপডেট সময় ১০:৩৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫