ঢাকা ১২:১২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দীপু দাসকে সরকারের আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা প্রদান Logo খাতে নীতি সংস্কার ও ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নে কমিটির অবদানকে কৃতজ্ঞতাশিক্ষা জানালেন শিক্ষা উপদেষ্টা Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হাতিরঝিলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন Logo ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন – প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা Logo সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ Logo দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ
ময়মনসিংহে আয়োজিত প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে বিজিবি।

মহান বিজয় দিবস টার্গেটবল প্রতিযোগিতায় বিজিবি পুরুষ দল চ্যাম্পিয়ন; মহিলা দল রানার আপ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৫১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত টার্গেটবল প্রতিযোগিতা ২০২৫- এ বিজিবি পুরুষ দল বাংলাদেশ পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে প্রতিযোগিতার পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচে ১৮–০৯ গোলের ব্যবধানে বাংলাদেশ পুলিশ পুরুষ টার্গেটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বর্ডার গার্ড বাংলাদেশ পুরুষ টার্গেটবল দল।

অন্যদিকে মহিলা বিভাগে বিজিবি মহিলা টার্গেটবল দল ০৯–১১ গোলের ব্যবধানে বাংলাদেশ পুলিশ মহিলা দলের কাছে হেরে রানার আপ হয়।

গত ২৬–২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ও নড়াইল ফিরোজ স্মৃতি সংসদের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার সমাপনী দিনে বিজিবি ময়মনসিংহ সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আল মামুন সুমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সমাপনী বক্তব্যে প্রধান অতিথি বিজয় দিবসের চেতনাকে ধারণ করে ক্রীড়া চর্চার মাধ্যমে শারীরিক সক্ষমতা ও দলগত ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দল ও খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানান।

প্রধান অতিথি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব ও পেশাদারিত্ব বিকাশে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে- যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

দীপু দাসকে সরকারের আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা প্রদান

ময়মনসিংহে আয়োজিত প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে বিজিবি।

মহান বিজয় দিবস টার্গেটবল প্রতিযোগিতায় বিজিবি পুরুষ দল চ্যাম্পিয়ন; মহিলা দল রানার আপ

আপডেট সময় ০১:১৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫