ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা
যুবসমাজের উদ্যোগে অর্ধশতাধিক প্রতিযোগীর অংশগ্রহণ, ধর্মীয় চর্চায় উৎসাহ বাড়াতে ইফতার মাহফিল

এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত আলী : পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলার এনায়েতপুর (সোনারপাড়া) গ্রামের যুবসমাজের উদ্যোগে শিশু কিশোরদের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে এনায়েতপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিবৃন্দ এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে উক্ত কুরআন তেলওয়াত প্রতিযোগিতা সম্পন্ন হয়।

প্রায় পঞ্চাশ’র বেশি প্রতিযোগী উক্ত কুরআন তেলওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা শুদ্ধ উচ্চারণ ও সুরের মাধুর্যে কোরআন তেলাওয়াত করে উপস্থিত সবার মন জয় করে। বিচারকদের রায়ে সেরাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

শিশু-কিশোরদের পবিত্র কোরআনের প্রতি আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী আয়োজনের পাশাপাশি আয়োজন করা হয় ইফতার মাহফিলের। এতে স্থানীয় অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার যুবসমাজ উপস্থিত ছিলেন। পুরষ্কার বিতরন শেষে এনায়েতপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর যুগে নতুন প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতেই প্রতিবছরের ন্যায় তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

পুরস্কার পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে বিজয়ী শিশুরা। অভিভাবকরাও এমন আয়োজনের প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়দের মতে, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং শিশু-কিশোরদের সঠিক পথে পরিচালিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

যুবসমাজের উদ্যোগে অর্ধশতাধিক প্রতিযোগীর অংশগ্রহণ, ধর্মীয় চর্চায় উৎসাহ বাড়াতে ইফতার মাহফিল

এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত 

আপডেট সময় ০৬:৫৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬