ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উপকূল শুধু দুর্যোগের ক্ষেত্র নয়, অর্থনীতির বড় চালিকাশক্তি: জাতীয় উপকূল সম্মেলনে – হোসেন জিল্লুর রহমান Logo ভূমি জটিলতার মূল কারণ দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা: সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ Logo থাই রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সনাক্ত করা হয়েছে: ডিএমপি Logo হর্নের মাধ্যমে শব্দদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশ সার্জেন্টদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান Logo ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ Logo নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ Logo বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাসমূহের সহযোগিতার আশ্বাস Logo মহান বিজয় দিবস উপলক্ষে বাউফলে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা Logo রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ২৫লাখ ডলার দেবে চীন: স্বাগত জানালো ইউএনএইচসিআর

সেনাবাহিনী প্রধানের কক্সবাজার এরিয়া পরিদর্শন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ৫৯৭ বার পড়া হয়েছে
ঢাকা, ১৮ নভেম্বর ২০২৪ (সোমবার): সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি ১৭ ও ১৮ নভেম্বর ২০২৪ তারিখে ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি রামু সেনানিবাসে অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যদের আবাসন সমস্যা দূরীকরণের লক্ষ্যে পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’ এবং ‘স্বপ্নচূড়া’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাবাহিনী প্রধানের পত্নী সারাহনাজ কমলিকা জামান কক্সবাজারের রামু সেনানিবাসে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াস’ উদ্বোধন করেন। এছাড়া তিনি ‘রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’ এর পরিবর্তিত নাম ‘শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’ এর নতুন ফলক উন্মোচন করেন। উল্লেখ্য, শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দেশ মাতৃকার সেবায় নিজের জীবন উৎসর্গ করেন যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশপ্রেম, আত্মত্যাগ ও বীরত্বের এক উজ্জল দৃষ্টান্ত হয়ে আছে।
অনুষ্ঠানসমূহে সেনাসদর ও রামু সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ছাড়াও শহীদ লেফটেন্যান্ট তানজিমের পরিবারবর্গ, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিকবৃন্দ, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং ‘শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’ এর শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপকূল শুধু দুর্যোগের ক্ষেত্র নয়, অর্থনীতির বড় চালিকাশক্তি: জাতীয় উপকূল সম্মেলনে – হোসেন জিল্লুর রহমান

সেনাবাহিনী প্রধানের কক্সবাজার এরিয়া পরিদর্শন

আপডেট সময় ০৩:৪০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪