ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে শিক্ষা মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মধ্যনগরের ঘাসী নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, দুই লাখ টাকার ক্ষতির দাবি। Logo শিক্ষা অবকাঠামো উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ Logo শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন: – শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ

ইবিতে আটকৃত ছাত্রলীগ সহসভাপতিকে আদালতে প্রেরণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ৫৯১ বার পড়া হয়েছে
মোতালেব বিশ্বাস লিখন, ইবি: পরীক্ষা দিতে এসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের আটকৃত এক সহসভাপতিকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৮, ১০ ও ১২ ধারায় মামলা করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পক্ষে বাদী হয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ মামলা করেন। মামুন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী। এজাহারে বলা হয়, মামুন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য হওয়ায় এবং তার সংগঠনের অজ্ঞাতনামা অন্যান্য সদস্যদের প্ররোচনায় পরীক্ষায় অংশগ্রহণ করতে নিষেধ করা সত্বেও পরীক্ষা দিতে এসে বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে অশান্ত করার চেষ্টা করে।
আসামীর কর্মকান্ডের বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করে থানায় হাজির হয়ে এজাহার দায়ের করতে বিলম্ব হলো। তাই আইনগত ব্যবস্থা গ্রহনে আপনার সদয় মর্জি হয়। এর আগে গতকাল সোমবার মামুন পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। পরে দুপুরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভাগের শিক্ষক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে মামুনকে থানায় সোপর্দ করেন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে শিক্ষা মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইবিতে আটকৃত ছাত্রলীগ সহসভাপতিকে আদালতে প্রেরণ

আপডেট সময় ০৬:৪৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫