ঢাকা ০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ নির্ভর করছে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর – আলী ইমাম মজুমদার Logo গণভোট ও নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo গণভোটে ঐক্যমত (হ্যাঁ) রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে মালয়শিয়ায় সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত। Logo পুরুষ–নারীর কিচ্ছা : এলো নির্বাচনি ইচ্ছা ।। সম্পাদক  সৈয়দা রাশিদা বারী Logo আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে Logo মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ Logo মধ্যনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে দুইজন গ্রেপ্তার। Logo ইতালি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করে, জুলাই সনদ: উপমন্ত্রী Logo হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ Logo ভারত বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে

বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ১৭ লাখ টাকা জরিমানা, ৪টি ইটভাটা বন্ধ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮২ বার পড়া হয়েছে

ঢাকা, ২ ফেব্রুয়ারি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় আজ ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তর দেশের বিভিন্ন স্থানে বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৭ লাখ টাকা জরিমানা, ৪টি ইটভাটা বন্ধ করেছে।

আজ বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে বাগেরহাট, রংপুর, কিশোরগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, মানিকগঞ্জ ও পঞ্চগড় জেলায় ০৯টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ২০টি মামলার মাধ্যমে তের লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ০৪টি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ০১টি ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে নারায়ণগঞ্জ ও ঢাকা মহানগরের বনানী ও মালিবাগ এলাকায় ০৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ১০টি মামলার মাধ্যমে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়।

চট্টগ্রাম, নীলফামারী ও বাগেরহাট জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ০৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ০৫টি মামলার মাধ্যমে পনের হাজার নয়শত টাকা জরিমানা আদায় করা হয়। সমগ্র দেশে আনুমানিক ৩০৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন দোকান মালিককে নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার সতর্কবার্তা দেওয়া হয়।

যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ঢাকা মহানগরের পল্লবীতে মোবাইল কোর্ট পরিচালনা করে। ০৪টি মামলার মাধ্যমে নয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১০টি পরিবহনের চালককে সতর্ক করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ নির্ভর করছে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর – আলী ইমাম মজুমদার

বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ১৭ লাখ টাকা জরিমানা, ৪টি ইটভাটা বন্ধ

আপডেট সময় ০৫:০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫