ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শুরুতে ৩৭৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন Logo শিল্প মন্ত্রীর সাথে নরওয়ে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo কর্মশালায় জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন নৌপরিবহন সচিব Logo অল্প সময়েই মানুষের মন জয় করা ইউএনও উজ্জ্বল রায়, বদলির খবরে মধ্যনগরজুড়ে কৃতজ্ঞতার সুর। Logo ১৫ মার্চের মধ্যে মাসিক সম্মানী পাবেন নির্বাচিত মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমরা, ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী – উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ Logo মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার (মন্ত্রী পদমর্যাদা) সাথে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত। Logo শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক Logo রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

কাউখালীতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মিন্টু গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৮:২১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮৮ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু তালুকদারকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
জানা যায়, গত রবিবার রাতে পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর সামনে একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে ডিবি পুলিশ লাইকুজ্জামান মিন্টুকে গ্রেফতার করে রাতেই তাকে কাউখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করেন । উল্লেখ্য লাইকুজ্জামান মিন্টু গত কিছুদিন আগে ভারতে পালিয়ে যাওয়ার সময় বর্ডারে নিহত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্নার ভাগিনা।
কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, লাইকুজ্জামান মিন্টুকে কাউখালী উপজেলার শিয়ালকাঠি চিড়াপাড়ার ব্রেকুটিয়া ব্রিজের নতুন বাজার এলাকায় গত ৬ই নভেম্বর ২০২৪এ বিএনপি’র একটি প্রোগ্রামের পোস্টার লাগানোর সময় আওয়ামী লীগের কিছু লোকজন পোস্টার ছিঁড়ে ফেলে লাগাতে বাধা দেয়।
এ সময় তারা পোস্টার লাগাতে থাকা বিএনপির কর্মীদের উপরে হামলা করে। এ ঘটনায় মামলা হলে সেই মামলায় পুলিশ উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টুকে গ্রেফতার দেখিয়ে পিরোজপুর কোটে প্রেরণ করেন।
কাউখালী থানার ওসি সোলায়মান হোসেন জানান, বর্তমানে সারা বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট অভিযান চলছে তাই যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুরুতে ৩৭৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

কাউখালীতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মিন্টু গ্রেফতার

আপডেট সময় ০১:৩৮:২১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫